Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ২৮, ২০২৩

তিলজলার নাবালিকা হত্যায় রাজ্য পুলিশকে নোটিশ জাতীয় শিশু সুরক্ষা কমিশনের।সংসদে আলোচনার দাবি বিজেপির

আরম্ভ ওয়েব ডেস্ক
তিলজলার নাবালিকা হত্যায় রাজ্য পুলিশকে নোটিশ জাতীয় শিশু সুরক্ষা কমিশনের।সংসদে আলোচনার দাবি বিজেপির

তিলজলা শিশুহত্যা মামলায় নড়ে চড়ে বসল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। রাজ্যের মুখ্যসচিব ও পুলিশের ডিজিকে সংস্থার পক্ষ থেকে নোটিশ পাঠানো হল। বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য প্রতিনিধিদল পাঠাতে পারেন তাঁরা। সোমবার রাতেই কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো তাঁর টুইটে এ কথা জানিয়েছিলেন।

অন্যদিকে, পুলিশের ব্যর্থতার অভিযোগ তুলে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার  আবেদন করেছে বিজেপি। সাংসদ সৌমিত্র খাঁ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন।তিলজলায় উত্তেজনার ঘটনা নিয়ে মঙ্গলবার সংসদে সরব হতে পারেন বিজেপি সাংসদরা । দলীয় দূত্রে খবর, প্রধানমন্ত্রীকেও বিষয়টি সম্পর্কে  জানানো হবে ।

তিলজলার নাবালিকা হত্যার ঘটনা নিঃসন্দেহে বর্বোরোচিত। কিন্তু তাকে ঘিরে গণপরিবহন ব্যবস্থাকে যে ভাবে বিপর্যস্ত করা হল তাও সমান নিন্দনীয়। তিলজলা ও তার আশেপাশের এলাকা বরাবরই অপরাধ প্রবণ। কিন্তু সাত বছরের বালিকার নৃশংস খুন পূর্বের সমস্ত নজিরকেও হার মানায়। এলাকাবাসীদের অভিযোগ, পুলিশ সময়মতো পদক্ষেপ গ্রহণ করলে হয়তো আটকানো যেত একটি সম্ভাবনার অপমৃত্যুকে। কিন্তু তাঁর পরেও  প্রশ্ন ওঠে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে কবে সচেতন হবেন সাধারণ মানুষ ? আরো কত শিশু বলি হবে  


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!