Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ৬, ২০২৩

লক্ষ্য পূরণ না হলেও দোহা ডায়মন্ড লিগ খেতাব জিতলেন নীরজ চোপড়া

আরম্ভ ওয়েব ডেস্ক
লক্ষ্য পূরণ না হলেও দোহা ডায়মন্ড লিগ খেতাব জিতলেন নীরজ চোপড়া

লক্ষ্য ছিল ৯০ মিটারের মাইলস্টোন। সেই লক্ষ্য পূরণ না হলেও দারুণভাবে ডায়মন্ড লিগ অভিযান শুরু করলেন নীরজ চোপড়া। চলতি মরশুমে প্রথম থ্রো–ই দোহা ডায়মন্ড লিগ খেতাব জিতিয়ে দিল ভারতের এই জ্যাভেলিন থ্রোয়ারকে।  এই নিয়ে তৃতীয়বার ডায়মন্ড লিগে শীর্ষস্থান দখল করলেন নীরজ চোপড়া।
গতবছর প্রথম ভারতীয় হিসেবে ডায়মন্ড লিগ খেতাব জিতেছিলেন এই ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ার। দোহা ডায়মন্ড লিগে ফেবারিট হিসেবেই নেমেছিলেন নীরজ চোপড়া। বিশ্বের সেরা আরও ৯ জন প্রতিযোগী নেমেছিলেন। তাঁদের পেছনে ফেলে শেষ পর্যন্ত খএতাব জেতেন নীরজ। যদিও তাঁকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন টোকিও অলিম্পিকে রুপোজয়ী জাকুব ভালদেচ। নীরজের প্রথম থ্রো ছিল ৮৮.‌৬৭ মিটার। অন্যদিকে, জাকুব ভালদেচের সেরা থ্রো ছিল ৮৮.‌৬৩ মিটার। নীরজ চোপড়ার থেকে ৪ সেন্টিমিটার কম। ৮৫.‌৮৮ মিটার থ্রো করে তৃতীয় স্থান পেয়েছেন অ্যান্ডারসন পিটার্স।
প্রথম থ্রো–ই নীরজের খেতাব জয় নিশ্চিত করে দেয়। তাঁর পরের দুটি থ্রো–গুলি ছিল যথাক্রমে ৮৬.০৪ মিটার, ৮৫.৪৭ মিটারের। চতুর্থ থ্রোয়ের সময় ফাউল করেন। পঞ্চম প্রয়াসে ৮৪.৩৭ মিটার দূরত্ব অতিক্রম করেন। ষষ্ঠ থ্রো ছিল ৮৬.৫২ মিটার। দোহায় ৯০ মিটার অতিক্রম করবেন বলে নিশ্চিত ছিলেন নীরজ। যদিও তা সম্বব হয়নি। বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স গত বছর দোহায় ৯৩ মিটার থ্রো করে সবাইকে চমকে দিয়েছিলেন। তিনিও এদিন নীরজকে টপকাতে পারেননি। গত বছর জুরিখে ডায়মন্ড লিগ ফাইনালে ৮৮.৪৪ মিটার থ্রো করে চ্যাম্পিয়ন হয়েছিলেন নীরজ চোপড়া।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!