Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২২, ২০২৩

টানা তিন ম্যাচে গোল নেই, আল হিলালের জার্সি গায়ে ব্যর্থতা অব্যাহত নেইমারের

আরম্ভ ওয়েব ডেস্ক
টানা তিন ম্যাচে গোল নেই, আল হিলালের জার্সি গায়ে ব্যর্থতা অব্যাহত নেইমারের

বিশ্বের অন্যতম দুই সেরা ফুটবলার ইউরোপ ছেড়ে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে। সৌদি প্রো লিগে আল নাসেরের হয়ে ক্রিশ্চিয়ানো গোলের বন্যা বিয়ে দিলেও এখনও নিজেকে মেলে ধরতে পারেননি নেইমার জুনিয়র। আল হিলালের হয়ে তিন–তিনটি ম্যাচ খেলা হয়ে গেল, অথচ এখনও ক্লাবের জার্সি গায়ে গোলের খাতা খুলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। বৃহস্পতিবার সৌদি প্রো লিগে দামাকের বিরুদ্ধে ম্যাচ ছিল আল হিলালের। যথারীতি ব্যর্থ নেইমার। ১–১ গোলে আটকে গেল আল হিলাল।
সৌদি প্রো লিগে আল রিয়াদের বিরুদ্ধে আল হিলালের হয়ে অভিষেক হয়েছিল নেইমারের। পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন। আল রিয়াদ ৬–১ ব্যবধানে জিতলেও দলের জয়ে কোনও অবদানই রাখতে পারেননি। এরপর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নাভবাহোর বিরুদ্ধেও ব্যর্থ। ম্যাচ ১–১ ড্র হয়েছিল। ওই ম্যাচে গোল তো পাননি, হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন।
আল হিলালের জার্সি গায়ে তৃতীয় ম্যাচেও সেই ব্যর্থতা সঙ্গী নেইমারের। এগিয়ে গিয়েও ম্যাচ ড্র করে ফিরতে হয় আল হিলালকে। ম্যাচের ৯ মিনিটে এগিয়ে যায় আল হিলাল। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে গোল করা সৌদি তারকা সালেম আল দাওসারির কাছ থেকে বক্সের মধ্যে বল পান ম্যালকম। ঠান্ডা মাথায় দলকে এগিয়ে দেন চলতি মরশুমে আল হিলালে যোগ দেওয়া এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ‌প্রথমার্ধের শেষদিকে গোলের সহজ সুযোগ নষ্ট করেন নেইমার।
দ্বিতীয়ার্ধেও আল হিলালের আধিপত্য ছিল। একের পর এক আক্রমণ তুলে নিয়ে এলেও ব্যবধান বাড়াতে পারছিল না। নেইমার, আলেকজান্ডার মিত্রোভিচ, ম্যালকমরা বেশ কয়েকটা গোলের সুযোগ নষ্ট করেন। খেলার গতির বিরুদ্ধে সমতা ফেরায় দামাক। ৬৮ মিনিটে দুরন্ত ফ্রিকিক থেকে গোল করেন দামাকের রোমানিয়ান ফুটবলার নিকোলা স্টানচিউ। বাকি সময়ে আধিপত্য দেখালেও জয়ের গোল পায়নি আল হিলাল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!