- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মে ২, ২০২৪
মুক্তি পেল আডবাণীর ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’ এর ফার্স্ট লুক
গতকাল মুক্তি পেল পরিচালক নিখিল আডবাণীর বহু প্রতীক্ষিত প্রজেক্ট রাজনৈতিক টিভি সিরিজ ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’-এর ফার্স্ট লুক। স্বাধীনতা ও দেশভাগের পিছনের রাজনীতি, স্বাধীনতা সংগ্রাম এবং বহু জানা- অজানা তথ্যকে তুলে আনবে এই সিরিজ বলে মনে করা হচ্ছে।চিরাগ বোহরা , সিদ্ধান্ত গুপ্তা, রাজেন্দ্র চাওলা প্রমুখের দেখা যাবে নেহেরু-গান্ধি-সর্দার প্যাটেলের চরিত্রে। আডবাণী বলেন, এই সিরিজ হল গান্ধি-নেহেরু লৌহমানব প্যাটেলের প্রতি সশ্রদ্ধ একটি নিবেদন, যাঁরা এই দেশকে স্বাধীন করার জন্য দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে।
সমগ্র সিরিজটি দমিনিক লা পিয়ের ও লারি কলিন্সের লেখা বিখ্যাত নন-ফিকশন অবলম্বনে নির্মিত।জোর কদমে চলছে শুটিং। আডবানীর সংস্থা এমি এন্টারটেইনমেন্ট ও স্টুডিও নেক্সটের যৌথ প্রযোজনায় নির্মিত ধারাবাহিকটি সোনি লাইভ অ্যাপে দেখা যাবে । নন ফিকশনটিকে কাহিনী রূপ দিয়েছেন অভিনন্দন গুপ্ত, অদ্বিতীয়া কারেং দাস ও গুনদীপ কৌর। নিখিল আরও বললেন, আমরা অনেকেই জানি কত আত্মত্যাগের পর আমাদের এইও বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা এসেছে। দমিনিক লা পিয়ের ও লারি কলিন্স ডিকি মাউন্টব্যটেনের ডায়রি ও কিছু অপ্রকাশিত লেখাপত্র পেয়েছিলেন। তাঁদের সেইসব অনুসন্ধানের পাশাপাশি আমাদের নিজেদের অক্লান্ত গবেষণার মাধ্যমে আমরা তুলে আনার চেষ্টা করেছি সেই সময়কে।এর পিছনে দানিশ খান স্যারের অবদান অনস্বীকার্য। এই রচনা নিয়ে তাঁর আলাপচারিতাকে আমরা অন্ধভাবে অনুসরণ করেছি।”
এর আগে নিখিল সোনি লাইভে ‘রকেট বয়েজ’-এর নির্মাতা ও প্রযোজক ছিলেন। এটি তৈরি হয়েছিল ১৯৪০-১৯৬০ নাগাদ ভারতের দুই কৃতী সন্তান পরমাণু বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবা, বিক্রম সারাভাই -এর জীবন ও কর্ম নিয়ে। এখন দেখার ফ্রিডম অ্যাট মিডনাইট কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারে।
❤ Support Us







