Advertisement
  • দে । শ
  • মার্চ ২৭, ২০২৫

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক নেতাকে নিয়ে সমাবেশ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক নেতাকে নিয়ে সমাবেশ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

শিক্ষাঙ্গনে কোনো রাজনৈতিক সমাবেশ নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের । পাশাপাশি বিশ্বিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোদরদার করতেও দেওয়া হলো নির্দেশ ।

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওয়েবকুপার সম্মেলনে, শিক্ষামন্ত্রীর উপস্থিতি ঘিরে উত্তেজনা ছড়ায় । আহত হন কিছু ছাত্র । অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষও । মন্ত্রী নিগ্রহেরও অভিযোগ ওঠে । বিশ্ববিদ্যালয়ের অশান্তি নিয়ে রাজ্যের শীর্ষ আদালতে দায়ের হয় বেশ কয়েকটি জনস্বার্থ মামলা । সেই প্রসঙ্গেই এবার আদালতের নির্দেশ যাদবপুর শিক্ষাঙ্গনের মধ্যে কোনো রাজনৈতিক নেতাকে নিয়ে সেমিনার বা বৈঠক করা যাবে না । শুধুমাত্র শিক্ষক এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষাসংক্রান্ত কর্মসূচিতে অংস নিতে পারবেন ।

এদিন আদালতে রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী কল্যান বন্দোপাধ্যায় । তিনি হাইকোর্টের প্রধান বিচারপতির সামনে বলেন, ‘যাদবপুরে গুন্ডারাজ চলছে । ২০১৪ সালের পর শ্লীনতাহানির মামলা দায়ের হয়েছে, যাদবপুর থানায় নথিভূক্ত হয়েছে একাধিক এফআইআর । ‘ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ন্ত্রণহীন বলে অভিযোগ করেন তিনি । এরপরই বিচারপতি জানতে চান, কেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় বেসরকারি নিরাপত্তাকর্মী নিয়োজিত । এবিষয়ে তাঁর সংযোজন, প্রয়োজনে রাজ্য পুলিশের সহায়তা নিতে হবে । নিরাপত্তায় মোতায়েন করতে হবে বিশেষ বাহিনী । বিশ্ববিদ্যালয়ের তরফে এক্ষেত্রে রাজ্যের অর্থ বরাদ্দের বিষয়টির কথা বলা হলে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের অভিমত, শিক্ষাঙ্গনে নিরাপত্তা সুনিশ্চিত করতে উপচার্য সহ বাকিদের ইচ্ছে থাকলেই উপায় হয় ।

পাশাপাশি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম প্রশ্ন তুলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক নয় জেনেও কেন রাজনৈতিক নেতা সেখানে যাওয়ার আমন্ত্র‌্যণ গ্রহণ করলেন ? ‘ এরপরই তাঁর নির্দেশ ওই বিশ্ববিদ্যালয়ে কোনও রাজনৈতিক নেতাকে নিয়ে কোনো মিটিং করা যাবে না । মামলার পরবর্তী শুনানি তিন সপ্তাহ পরে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!