Advertisement
  • গুচ্ছ কবিতা
  • এপ্রিল ১৫, ২০২৫

গুচ্ছ কবিতা

একরাম আলি
গুচ্ছ কবিতা

চিত্রকর্ম: বদ্রী নারায়ণ

 
পড়শি

 
এবং এটা একটা সম্পর্ক, যা কেটে খাওয়া যায়
 
একেকটা জেলা, একেকটা জনপদ, একেকটা নদী
যেমন কেটে খেয়েছি আমরা
 
তুমি আমাকে অংশত খেয়েছ
আমি খেয়েছি তোমার সুদূরতা
 
আমরা দুজনেই আজ বিকলাঙ্গ


 

চিত্রকর্ম: বশির মির্জা

গলি
 
পরিশ্রম করো
খাটতে খাটতে সাদা হয়ে যাও
দুটো পায়ের ছায়া অনড়
তারা দাঁড়িয়ে থাকে
গ্রামের গলি দিয়ে মদের গন্ধ আসছে
 
আকাশে লালচে মেঘ
কালো পাখির ঝাঁক
ওরা নির্বাসিত চিন্তা
 
কোনো-একদিন কেউ তির মেরেছিল
তুমি কি জানো, তিরের ফলার ক্ষত কখনো সারে না ?
তির ছোড়ার পর ধনুকের ছিলা ঢিলে হয়ে যায়
 
তোমাকে বলি— বন্ধুত্ব আজো আছে
কেউ কি ঘৃণার্হ ? তবু সে তোমার বন্ধু
 
বিকেলে আসে এবং অপরিণত রাতকেও
ভোরের উজ্জ্বলতা দেয়
 
স্মৃতির বন্ধুত্ব, দেখ, কলাগাছের মতো সবুজ


 

চিত্রকর্ম: লক্ষণ পাই

প্রবাদ
 
সবকিছু চলে যায়, সবকিছু থাকে
পথ তৈরি করে চলে যাও
ঘরের ভিতর দিয়ে পথ
এবং তুমি থেকে যাচ্ছ
 
আমি সেইসব ঘেন্না করি
ওজনহীন এবং কোমল
আমার নিজস্ব বুদবুদ
 
আমি অন্যদের আঁকা দেখতে পছন্দ করি
সূর্য এবং লাল রঙের
উড়ে যায় নীল আকাশের নীচে
নিজেকে ঝাঁকায় এবং ভেঙে দেয়
 
কখনো গৌরবের পিছনে তাড়া কোরো না
হাঁটার কোনো পথ থাকে না
হেঁটে-হেঁটে তৈরি হয়
তুমি হাঁটছ, একটা পথ তৈরি করছ তুমি
এবং যখন ফিরে আসছ
সেই পথেই আসছ, যা কখনো ছিল না

♦•♦–♦•♦♦•♦–♦•♦


  • Tags:
❤ Support Us
প্রেমের বিস্তার, হিংসায় শৃঙ্খল পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
ইরফান হাবিবের ইতিহাস চিন্তা পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
বৈদিক যুগ, এক পরিবর্তনের সময় ব | ই | চ | র্যা রোব-e-বর্ণ
error: Content is protected !!