Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জুলাই ১৭, ২০২৪

দূর ক্যামেরুনে আটকে ২৭ ভারতীয় শ্রমিক, সমাজমাধ্যমে দেশে ফেরানোর জন্য আর্জি কেন্দ্রকে

আরম্ভ ওয়েব ডেস্ক
দূর ক্যামেরুনে আটকে ২৭ ভারতীয় শ্রমিক, সমাজমাধ্যমে দেশে ফেরানোর জন্য আর্জি কেন্দ্রকে

দূর দেশে কাজ করতে গিয়ে বিপদে পড়েছেন ২৭ ভারতীয় শ্রমিক। তাঁরা বর্তমানে সুদূর আফ্রিকার দেশ ক্যামেরুনে আটকে পড়েছেন। কেন্দ্র সরকারের কাছে দেশে ফেরার জন্য অনুরোধ জানিয়েছেন তাঁরা।
ওই শ্রমিকেরা সবাই ঝাড়খণ্ডের বাসিন্দা। একটি ভিডিও বার্তায়, শ্রমিকরা দাবি করেছে যে ৩১ শে মার্চ একটি বেসরকারী সংস্থা তাদের ক্যামেরুনে নিয়ে এসেছিল। তবে গত চার মাস ধরে ওই প্রতিষ্ঠানটি শ্রমিকদের মজুরি দিচ্ছে না ।
শ্রমিকরা দাবি করেছে যে তাদের খাবার ও জল ফুরিয়ে গেছে । এমনকি তাদের ফোন রিচার্জ করার মতো টাকাও নেই। মহিলা, শিশু উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিভাগের মন্ত্রী বেবি দেবী বিদেশমন্ত্রককে তাদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে অনুরোধ করেছেন ।
মন্ত্রী এস জয়শঙ্করকে ট্যাগ করে তিনি জানিয়েছেন,’আমাদের ঝাড়খণ্ড রাজ্যের বোকারো, হাজারিবাগ এবং গিরিডিহ জেলার ২৭ জন যুবক দক্ষিণ আফ্রিকার ক্যামেরুনে আটকা পড়েছে। তারা সবাই সেখানে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করছিলেন ।কিন্তু গত চার মাস ধরে তাদের বেতন দেওয়া হয়নি ।’
অভিবাসী শ্রমিকদের ইস্যু নিয়ে কাজ করা সমাজকর্মী সিকান্দার আলী, কেন্দ্র ও রাজ্য সরকারকে শ্রমিকদের নিরাপদে ফিরে আসার জন্য দৃঢ় কূটনৈতিক উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
অতীতে ঝাড়খণ্ডেও এমন অনেক ঘটনা প্রকাশ্যে এসেছে।
গত বছর, সৌদি আরবে আটকে পড়া একদল অভিবাসী শ্রমিক তাদের প্রত্যাবর্তনের সুবিধার্থে ঝাড়খণ্ড সরকারের কাছে আবেদন করেছিল। বোকারো, গিরিডিহ ও হাজারিবাগ জেলার শ্রমিকরা দাবি করেছে যে নির্মাণ কাজের জন্য একটি ঠিকাদার সংস্থা তাঁদের নিযুক্ত করে। তবে ঠিকাদার কাজ বন্ধ করে দেওয়ায় তাঁদের প্রাপ্য মজুরি তাঁরা পাননি।
২০২২ সালে, মালিতে আটকা পড়া ঝাড়খণ্ডের একদল শ্রমিক সোশ্যাল মিডিয়ায় সাহায্যের জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল। সরকারের তরফে তাঁদের উদ্ধার করা হয়।
শ্রমিকরা দাবি করেছে যে নিয়োগকর্তা তাদের বেশ কয়েক মাস ধরে কোনও অর্থ প্রদান করেননি ।, এমনকি তাঁদের পাসপোর্ট নিয়ে সেই ব্যক্তি উধাও হয়েছে। ফলে ওই ২৭ ভারতীয়ের কাছে শেষ সম্বল বলতে এই সমাজমাধ্যম। এবার কেন্দ্র তাঁদের দেশে ফেরানোর জন্য কি পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে আছেন তাঁরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!