- এই মুহূর্তে দে । শ
- জুন ৩০, ২০২৫
কলেজ ছাত্রীকে যৌন অত্যাচারের ঘটনায় কলকাতা পুলিশের গঠিত সিটে বাড়লো সদস্য সংখ্যা।শীর্ষ আদালতে পৃথম মামলা দায়ের সিবিআইয়ের। কলকাতা হাইকোর্টে রুজু জনস্বার্থ মামলা
সাউথ কলকাতা আইন কলেজের ছাত্রীর ওপর গণ যৌন অত্যাচারের তদন্তে গতি আনতে সিট গঠন করেছিল কলকাতা পুলিশ । এবার সেই কমিটির সদস্য সংখ্যা বৃদ্ধি করা হলো ।
রবিবার প্রাথমিক ভাবে অ্যাসিস্টেন্ট পুলিশ কমিশনারের নেতৃত্বে ৫ সহস্যের সিট গঠন করা হয়েছিল । পরে দক্ষিণ কলকাতা শহরতলির বিভাগীয় উপপ্রধান প্রদীপ কুমার ঘোষালের নেতৃত্বাধীন সিটে আরও চারজনের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে ।
ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত চারজনের ডিএনএ নমুনা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের পাশাপাশি, নিগৃহীতার বয়ান অনুসারে কলেজের সিসিটিভি ফুটেজও ক্ষতিয়ে দেখছে পুলিশ । তদন্তকারী পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে অত্যাচারিত ছাত্রীর ওপর শারিরীক নিগ্রহের প্রমাণ মিলেছে ।
অন্যদিকে রবিবার হাওড়ার চ্যাটার্জি হাটে ঘটনায় জড়িত এক অভিযুক্তের বাড়ি থেকেও বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে পুলিশ । ঘটনার দিন অভিযুক্তের পরিধেয় বস্ত্রও ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে । জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার অবিভাবকদেরও ।
ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার ১৮৩ ধারায় নিগৃহীত ছাত্রীর বয়ান নথিবদ্ধ করা হয়েছে ম্যাজিস্ট্রেট আদালতে । রাজ্য পুলিশের তত্বাবধানেই গোটা ঘটনার তদন্তে আস্থাশীল যৌন অত্যাচারের শিকার ছাত্রীর পরিবার । যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষে আইনজীবী সত্যম সিং শীর্ষ আদালতে পৃথক একটি মামলা দায়ের করেছে অভিযুক্তদের বিরুদ্ধে । এবিষয়ে কোনো মন্তব্য করা হয়নি রাজ্য বা ছাত্রীর পরিবারের তরফে । সোমবার কলকাতা হাইকোর্টের বিচারক সৌমেন সেনের এজলাসে এবিষয়ে একটি জনস্বার্থ মামলাও দায়ের করেছেন তিন আইনজীবী ।
রবিবার জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি অর্চনা মজুমদার দক্ষিণ কলকাতার আইন কলেজ পরিদর্শনে যান । ঘটনাস্থল পরিদর্শনের সময় পুলিশি বাধার অভিযোগ উঠলেও, পরে তিনি কলেজচত্ত্বর ঘুরে দেখেন । যদিও রাজ্য পুলিশের তরফে ঘটনাস্থলের ছবি তোলার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি ।
❤ Support Us






