- প্রচ্ছদ রচনা
- মে ১৬, ২০২২
সীমান্ত সঙ্ঘর্ষের পর এই প্রথম বুদ্ধপূর্ণিমায় নেপাল সফরে নমো, বৌদ্ধ কালচার অ্যান্ড হেরিটেজ সেন্টারের ভিত্তিপ্রস্থরও স্থাপন করলেন প্রধানমন্ত্রী ।
বুদ্ধপূর্ণিমার পবিত্র তিথিতে একদিনের সফরে নেপাল এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে পঞ্চমবার নেপাল সফরে এলেন মোদি । তবে লুম্বিনীতে এই প্রথমবার এলেন ভারতের প্রধানমন্ত্রী । নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবারের আমন্ত্রণে নেপাল সফরের কথা নিজেই জানিয়েছেন মোদি। লক্ষ্য নেপাল-ভারত সম্পর্ক আরও সুন্দর, আরও দৃঢ় করে তোলা।সীমান্ত সফরের পর এই প্রথম প্রধানমন্ত্রীর নেপাল সফর । মোদি লুম্বিনিতে পা রাখার সাথে সাথেই তাঁকে উষ্ণ অর্ভ্যথনায় স্বাগত জানায় নেপালের প্রধানমন্ত্রী ।
Lumbini, Nepal | PM Modi & Nepal PM Sher Bahadur Deuba participate in the foundation stone laying ceremony for construction of a centre for Buddhist culture & heritage, in a plot belonging to the International Buddhist Confederation (IBC), Delhi within the Lumbini Monastic Zone pic.twitter.com/8FX7IF8MVi
— ANI (@ANI) May 16, 2022
নেপালের লুম্বিনীতে জন্মেছিলেন গৌতম বুদ্ধ। তাঁর জন্মতিথিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে। তাতেই যোগ দেন নরেন্দ্র মোদি। লুম্বিনী মঠে ইন্ডিয়া ইন্টন্যাশনাল সেন্টার ফর বৌদ্ধ কালচার অ্যান্ড হেরিটেজ সেন্টারের ভিত্তিপ্রস্থরও স্থাপন করলেন প্রধানমন্ত্রী।তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ।
তিনি জানিয়েছেন, পবিত্র বুদ্ধপূর্ণিমা উপলক্ষে মায়াদেবী মন্দিরে পূজার্চনায় অংশ নিতে অত্যন্ত আগ্রহী ছিলেন। গৌতম বুদ্ধের পবিত্র এই জন্মস্থানে লক্ষ লক্ষ ভারতীয়ের মতো শ্রদ্ধা জানানোর সুযোগ পেয়ে তিনি অত্যন্ত সম্মানিত বলেও জানিয়েছেন।
এবছর গৌতম বুদ্ধের ২৫৮৪ তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে। এই বিশেষ দিনটি পালিত হবে ১৬ মে। বিভিন্ন মঠে সকালে শোভাযাত্রায় অংশ নিয়েছেন ভক্তরা। তারপর প্রদীপ জ্বালিয়ে, পুজো ও প্রার্থনা করা হয়। প্রতি বছরের মতো এবছরও বৌদ্ধ বিহারগুলোতে পুজো, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে । অআজকের এই শুভ দিনে অনেকে দরিদ্রদের দান করে থাকেন। অনেক ভক্ত আবার উপবাস করে পুজো করেন। ধ্যান ও পবিত্র স্তোত্র পাঠের রীতি আছে। এদিন গৌতম বুদ্ধের বাণীর প্রচার করা হয়ে থাকে।
বৌদ্ধ বূর্ণিমা উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ।
❤ Support Us






