- দে । শ
- এপ্রিল ১, ২০২৩
এনটায়ার পলিটিক্যালের সায়েন্সের ডিগ্রি নিয়ে কটাক্ষ আপ, কংগ্রেসের । কন্নড় অভিনেতা প্রকাশের কৌতুক, প্রমাণ চাইলেই হবে জরিমানা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা জানতে চাওয়ার ফলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। এরপর বিষয়টি নিয়ে শনিবার সারাদিনে প্রতিক্রিয়া জানিয়েছে নানা মহল। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনটায়ার পলিটিক্যাল সায়েন্স নামে একটা আজব বিষয়ের ডিগ্রিধারী। ভূভারতে এমন অদ্ভুত ডিগ্রি আর কারোরই নেই। কেজরিওয়ালকে আদালত আর্থিক জরিমানা করার পরেও মোদির ডিগ্রি নিয়ে এদিন নতুন করে কটাক্ষ করেছে আপ।
हमारे प्रधानमंत्री दुनिया में एकमात्र व्यक्ति हैं जिनके पास “ENTIRE” Political Science की Degree है।
क्या PM Modi की विचित्र डिग्री देखने का गौरव 140 Crore देशवासियों को नहीं होना चाहिये?
—AAP MP @SanjayAzadSln pic.twitter.com/0YT3pwU36c
— Aam Aadmi Party Delhi (@AAPDelhi) April 1, 2023
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমে্শ এনটায়ার পলিটিক্যাল সায়েন্স নিয়ে লেখাপড়া করা মোদির অর্জিত শিক্ষাকেই কটাক্ষ করেছেন। জয়রাম রমেশের সঙ্গে কংগ্রেসের মিডিয়া ও প্রচার সেলের প্রধান পবন খেরা বলেছেন, প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে, এটাই আশ্চর্যজনক ব্যাপার। কেন এমন বিষয় আদালতে গড়াবে? দেশের আদালতগুলিতে মামলার ব্যাপক চাপ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিগ্রি আসল কিংবা নকল, যাই হোক না কেন, তা আদালত পর্যন্ত কেন গড়াল, সেটাই আশ্চর্যজনক বলে মনে করি। কারণ দেশের আদালতগুলিতে চার কোটি মামলা ঝুলে রয়েছে। আর এই পরিস্থিতিতে আদালতে দেশের প্রধানমন্ত্রীর ডিগ্রি সংক্রান্ত মামলার শুনানি চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এনটায়ার পলিটিক্যাল সায়েন্স ডিগ্রিধারী হলেও এমন কিছুর অস্তিত্ব আছে কিনা, তা কারও জানা থাকলে আমাকে জানাবেন। যদি এখনও এনটায়ার পলিটিক্যাল সায়েন্সে ডিগ্রি করার কোনও ব্যবস্থা থাকে তাহলে আমি পড়তে আগ্রহী।
এদিন টুইটারে বিশিষ্ট সাংবাদিক রবীশ কুমারের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে বিশিষ্ট সাংবাদিক রবীশ কুমার বলেছেন, অন্য কোনও বিষয় না নিয়ে যদি আটটি পেপারই পলিটিক্যাল সায়েন্সের হয়, তাহলে এনটায়ার পলিটিক্যাল সায়েন্সের ডিগ্রি মিলত। এসব ফালতু বিষয়টি নিয়ে মাথা না ঘামিয়ে কাজের কাজ করুন।
বিশিষ্ট কন্নড় অভিনেতা প্রকাশ রাজ কৌতুক করে বলেছেন, এনটায়ার পলিটিক্যাল সায়েন্স জাতীয় গোপনীয়তার রক্ষার বিষয়। যদি কেউ এর প্রমাণ চান, তাহলে তাঁর জরিমানা হবে।
“Entire Political Science”degree is a National Secret. If you ask for the proof you will be fined . ನೊಡ್ರಪ್ಪಾ .. ತಾವೇ ಹೇಳ್ಕೊಂಡಂಗೆ . .. ಏನು ಓದಿದ್ದೀರಿ ಸ್ವಲ್ಪ ತೋರ್ಸಿ ವಿದ್ಯಾವಂತರೆ ಅಂತ ಕೇಳಂಗಿಲ್ಲ ..ಅದು ನಿಗೂಢ ರಹಸ್ಯ .. ಅಷ್ಟೇ..ಅಷ್ಟೇ ..#Justasking pic.twitter.com/izh1ZnoG94
— Prakash Raj (@prakashraaj) March 31, 2023
❤ Support Us







