Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • এপ্রিল ২৪, ২০২৫

সিন্ধুর জলপ্রবাহ বন্ধ হলে, সেটিকে যুদ্ধ হিসেবে দেখবে ইসলামাবাদ বার্তা পাক প্রধানমন্ত্রীর। সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি বাতিলের হুঁশিয়ারি । সর্বদল বৈঠকের আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন শাহ, এস জয়শঙ্কর

আরম্ভ ওয়েব ডেস্ক
সিন্ধুর জলপ্রবাহ বন্ধ হলে, সেটিকে যুদ্ধ হিসেবে দেখবে ইসলামাবাদ বার্তা পাক প্রধানমন্ত্রীর। সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি বাতিলের হুঁশিয়ারি । সর্বদল বৈঠকের আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন শাহ, এস জয়শঙ্কর

সন্ত্রাসে সহায়তা বন্ধ না করলে মিলবে না জল, পাঁহেলগাও এ নৃশংস সন্ত্রাসী হামলার পরই অনির্দৃষ্টকালের জন্য সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা ঘোষণা করে নয়াদিল্লি । আরোপ করে আরো বেশ কিছু নিষেধাজ্ঞা । পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে বসেন পাক প্রধামন্ত্রী । জাতীয় নিরাপত্ত কমিটির রুদ্ধদার বৈঠকের পরই, সেদেশের সরকার ঘোষণা করে সিন্ধুর জলপ্রবাহ বন্ধ হলে, সেটিকে যুদ্ধ হিসেবে দেখবে ইসলামাবাদ । পাশাপাশি ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করার বিষয়েও হুঁশিয়ারি দেয়েছে পাক সরকার ।

পাঁহেলগাও এ নৃশংশ সন্ত্রাসী হামলার পর থেকে প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ভারত । গতকালই নয়াদিল্লিতে ভারতের পাকরাষ্ট্র দূতকে ডেকে পাঠায় নয়াদিল্লির সাউথ ব্লক।পাঁহেলগাও এর নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে, পাক সরকারকে কড়া বার্তা দেয় মোদি সরকার । সিন্ধু জলচুক্তি প্রত্যাহার, সীমন্ত রদ সহ একাধিক পদক্ষেপ ঘোষণা করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রকের তরফে । পাল্টা জবাব দিতে ইসলামাবাদে বৈঠকে বসেন প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী । তারপরই পাকিস্তানের তর‌ফে ঘোষণা করা হয়, ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্য সম্পর্ক রদ করছে তারা। সংবাদ সংস্থা সূত্রে খবর, পাক সরকার তৃতীয় কোনো দেশে বাণিজ্যের জন্য ভারতকে নিজেদের ভূখন্ড ব্যবহার করতে দেবে না। পাশাপাশি সেদেশের আকাশ পথ ব্যবহারের ক্ষেত্রেও ভারতীয় উড়ান সংস্থাগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তারা । মূলত ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিন্ধান্তের প্রতিবাদেই পাকিস্তানের এই অবস্থান বলে জানা যাচ্ছে । এছাড়াও ৩০ এপ্রিলের মধ্যে ইসলামাবাদে অবস্থানরত ভারতীয় আধিকারিকদের সেদেশ ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে । ওয়াঘা সীমান্ত বন্ধের কথাও বলা হয়েছে । এবং সার্ক ভিসায় পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের ৪৮ ঘন্টার মধ্যে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

বুধবার ভারতও পাক নাগরিক এবং দূতাবাসের কর্মীদের দেশ ছাড়া নির্দেশ দিয়েছে । রদ করা হয়েছে সার্ক সহ সবধরনের ভিসা প্রদান । আজই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর এবং স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বৃহস্পতিবার সন্ধ্যাতেই দিল্লিতে বসছে সর্বদলীয় বৈঠক ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!