Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ২৬, ২০২৩

শফিকের ডাবল সেঞ্চুরি, বিশ্বরেকর্ড গড়ে সুনীলকে স্পর্শ শাকিলের।শ্রীলঙ্কার বিরুদ্ধে রানের পাহাড়ে পাকিস্তান

আরম্ভ ওয়েব ডেস্ক
শফিকের ডাবল সেঞ্চুরি, বিশ্বরেকর্ড গড়ে সুনীলকে স্পর্শ শাকিলের।শ্রীলঙ্কার বিরুদ্ধে রানের পাহাড়ে পাকিস্তান

শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোর দ্বিতীয় টেস্ট পাকিস্তান ক্রিকেটারদের কাছে যেন সব পেয়েছির আসর। জীবনের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি আবদুল্লাহ শফিকের। জীবনের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি আগা সালমানের। আর ৭টি টেস্টে টানা হাফ সেঞ্চুরি করে সুনীল গাভাসকারের কৃতিত্ব স্পর্শ সৌদ শাকিলের। আর এই তিন ব্যাটারের সৌজন্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে রানের পাহাড়ে পাকিস্তান। শ্রীলঙ্কার ১৬৬ রানের জবাবে তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে তুলেছে ৫ উইকেটে ৫৬৩। এগিয়ে র‌য়েছে ৩৯৭ রানে।

প্রথম দিন ১৬৬ রানে গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। জবাবে পাকিস্তান তোলে ২ উইকেটে ১৪৫। দ্বিতীয় দিন বৃষ্টির জন্য মাত্র ১০ ওভার খেলা হয়। পাকিস্তান তোলে ২ উইকেটে ১৭৮ রান। তৃতীয় দিন অবশ্য বৃষ্টি ব্যাঘাত ঘটায়নি। পুরো দিন খেলা হয়। আগের দিন বাবর আজম ২২ রানে অপরাজিত ছিলেন। তিনি এদিন আরও ১৭ রান যোগ করে আউট হন।

বাবর আজম আউট হওয়ার পর পাকিস্তানকে টেনে নিয়ে যান আবদুল্লাহ শফিক ও সৌদ শাকিল। আগের টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন শাকিল। এদিন ৫৭ রান করে আউট হন। জীবনের প্রথম ৭ টেস্টেই হাফ সেঞ্চুরি করার রেকর্ড গড়েন শাকিল। তিনিই হলেন বিশ্বের পঞ্চম ব্যাটার যিনি প্রথম ৭ টেস্টেই হাফ সেঞ্চুরি করলেন। শাকিলের আগে এই কৃতিত্ব অর্জন করেছেন ভারতের সুনীল গাভাসকার, ওয়েস্ট ইন্ডিজের বাসিল বুচার, পাকিস্তানের সঈদ আহমেদ ও নিউজিল্যান্ডের বার্ট সাটক্লিফ।

শাকিল আউট হওয়ার পর আসিতা ফার্নান্ডোর বলে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন সরফরাজ আমেদ (‌১৪)‌। আবদুল্লাহ শফিক আউট হওয়ার পর তাঁর জায়গায় কনকাশন পরিবর্ত হিসেবে নামেন মহম্মদ রিজওয়ান। ২০১ রান করে জয়সূর্যর বলে আউট হন শফিক। তিনি মারেন ১৯টি ৪ ও ৪টি ৬। দিনের বাকি সময়টা কাটিয়ে দেন আগা সালমান ও মহম্মদন রিজওয়ান। নবম টেস্টে জীবনের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন আগা সালমান। দিনের শেষে আগা সালমান ১৩২ ও মহম্মদ রিজওয়ান ৩৭ রানে ক্রিজে রয়েছেন। অসমাপ্ত ষষ্ঠ উইকেটের জুটিতে উঠেছে ৯৫ রান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!