Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২৭, ২০২২

টি২০ বিশ্বকাপে শোয়েব মালিককে সুযোগ না দেওয়ায় বোর্ডের সমালোচনা প্রাক্তন ক্রিকেটারের

আরম্ভ ওয়েব ডেস্ক
টি২০ বিশ্বকাপে শোয়েব মালিককে সুযোগ না দেওয়ায় বোর্ডের সমালোচনা প্রাক্তন ক্রিকেটারের

সম্প্রতি এশিয়া কাপে দলের মিডল অর্ডারের ব্যর্থতার পর শোয়েব মালিককে টি২০ বিশ্বকাপ দলে নেওয়ার দাবি উঠেছিল। কিন্তু বিশ্বকাপের দলে নেওয়া হয়নি। শোয়েব মালিককে দলে সুযোগ না দেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তুলোধনা করেছেন প্রাক্তন ক্রিকেটার কামরান আকমল।

তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উদাহরণ তুলে ধরে বলেছেন, ‌২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও আইপিএল এবং চেন্নাই সুপার কিংসের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে থেকে গেছেন। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে আকমল বলেছেন, ‘২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও অ্যালিস্টার কুক এখনও ঘরোয়া ক্রিকেট খেলছেন। মহেন্দ্র সিং ধোনি এখনও আইপিএল খেলছেন। তারা কি পাগল ? কিন্তু এখানে বয়স নিয়ে কিচিরমিচির শুরু করে। শোয়েব মালিক কি ফিট নন বা তার ফর্ম নিয়ে কোনও সমস্যা আছে? যদি মালিক উপযুক্ত হয়, তাহলে তার অবশ্যই বিশ্বকাপে খেলা উচিত।’‌
পাকিস্তানের বর্তমান টিম ম্যানেজমেন্টকে অহংকারী বলে বর্ণনা করেছেন এবং কোচের পরিবর্তে দলের খারাপ পারফরমেন্সের জন্য ক্রিকেটারদের দোষারোপ করেছেন। বর্তমান চেয়ারম্যান রামিজ রাজার অধীনে পাকিস্তান বোর্ডের কাছ থেকে আরও ভাল কার্যকারিতা আশা করেছিলেন কামরান আকমল। তিনি বলেন, ‘‌টিম ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় কোনও সমন্বয় নেই। ওরা অহংকারী এবং মনে করে যে, তারা সারাজীবন বোর্ডের দায়িত্বে থাকবে। আমি দেখেছি ক্রিকেটারদের দোষত্রুটি থাকলেও টিম ম্যানেজমেন্ট এড়িয়ে যায়। ব্যর্থতার জন্য অতীতের তিন কোচও ক্রিকেটারদের দোষারোপ করেছেন এবং তাদের সিদ্ধান্ত ভুল ছিল তা মেনে নেননি। কখনও কোচদের জবাবদিহি করা হয়েছে? রামিজ রাজার ওপর অনেক প্রত্যাশা রয়েছে, কারণ তিনি একজন প্রাক্তন ক্রিকেটার। রাজাকে অবশ্যই একজন ক্রিকেটারের মূল্য বুঝতে হবে।’‌ দল নির্বাচন নীতি নিয়ে শোয়েব মালিক নিজেও একটি রহস্যময় টুইট পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘‌আমরা বন্ধুত্ব, পছন্দ–অপছন্দের সংস্কৃতি থেকে কবে বেরিয়ে আসব?‌ আল্লাহ সবসময় সৎদের সাহায্য করেন।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!