Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৯, ২০২৩

বিশ্বকাপের শুরুতেই ভারত ছাড়তে হল পাকিস্তানের সঞ্চালিকা জায়নাব আব্বাসকে

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বকাপের শুরুতেই ভারত ছাড়তে হল পাকিস্তানের সঞ্চালিকা জায়নাব আব্বাসকে

বিশ্বকাপ কভার করতে আসার জন্য এখনও ভিসা পাননি পাকিস্তান সাংবাদিকরা। এমনকি ভিসা দেওয়া হয়নি পাকিস্তানের সমর্থকদেরও। এর মধ্যেই বিশ্বকাপ শুরুতেই ভারত ছাড়তে হল পাকিস্তানের সঞ্চালিকা জায়নাব আব্বাসকে। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে কী কারণে জায়নাব আব্বাসকে ভারত ছাড়তে হয়েছে, সেই কারণ অবশ্য স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, এক আইনজীবীর মামলার পরিপ্রেক্ষিতেই হয়তো তাঁকে ফিরে যেতে হয়েছে।
আইসিসি–র পক্ষ থেকে বিশ্বকাপে সঞ্চালনা করতে এসেছিলেন জায়নাব আব্বাস। ভারতে আসার আগে ২ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘দুই দেশের মধ্যে সংস্কৃতিগতভাবে দারুণ মিল, ভাষাগত ভাবেও মিল রয়েছে। শিল্পের জন্যও একইরকম ভালবাসা রয়েছে। তাসত্ত্বেও দুই দেশের মধ্যে কেন এত বিরোধিতা, খুঁজে দেখতে চাই। পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে এবং সেরা সেরা ক্রিকেটারদের বক্তব্য সামনে তুলে ধরতে ১০০ কোটি মানুষের দেশে এসেছি। ৬ সপ্তাহের যাত্রা শুরু হল।’‌
৬ সপ্তাহ তো দূর অস্ত, এক সপ্তাহও ভারত সফর স্থায়ী হল না জায়নাব আব্বাসের। তার আগেই ভারত ছেড়ে তাঁকে দেশে ফিরে যেতে হল। অনেকেই মনে করছেন, জায়নাব আব্বাসকে দেশে ফেরত পাঠানোর পেছনে ধর্মীয় কারণ আছে। ৯ বছর আগের তাঁর একটা টুইটই এর কারণ। টুইটারে নাকি ভারতীয়দের হিন্দু ধর্মের ওপর বিশ্বাস নিয়ে মন্তব্য করেছিলেন। সেই টুইটকে হাতিয়ার করে গত বৃহস্পতিবার সুপ্রীম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল দিল্লি পুলিসের সাইবার সেলে জায়নারের বিরুদ্ধে ভারতীয় পেনাল কোডের ১৫৩এ, ২৯৫, ৫০৬, ১২১ ও সেকশন ৬৭ ধারায় মামলা দায়ের করেন।
বিনীত জিন্দাল টুইটারে লিখেছেন, ‘‌ভারত বিরোধী মানুষকে কোনও ভাবেই এদেশে স্বাগত নয়।’‌ পাকিস্তান মিডিয়া দাবি করেছে, নিরাপত্তার কারণেই জায়নাব ভারত ছেড়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!