- দে । শ প্রচ্ছদ রচনা
- জুন ১৬, ২০২৩
কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করার হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শনিবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন
সারা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার। এডিজি আইনশৃঙ্খলা ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে শুক্রবার বৈঠক করে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে কমিশন সূত্রে খবর। কমিশন এই নিয়ে প্রক্রিয়াকরণ শুরু করেছে। কেন কেন্দ্রীয় বাহিনী নয়, তা নিয়ে কমিশন তাদের যুক্তি সাজাচ্ছে। অথচ গতকাল বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট যখন রাজ্যের ২২টি জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করার নির্দেশ রাজ্য নির্বাচন কমিশন মানবে বলে জানিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। অথচ শুক্রবার সেই রাজ্য নির্বাচন কমিশনার ১৮০ ডিগ্রি ঘুরে গেল। শনিবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে।শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজীব সিনহা বলেন, “কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখন সিদ্ধান্ত নেয়নি।”
রাজ্যে নির্বাচন কমিশনকে মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেন স্পর্শকাতর ৭টি জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করতে। আদালতে মঙ্গলবার এই ৭টি স্পর্শকাতর জেলার তথ্য রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীই গিয়েছিলেন। তারপর দুদিন তালবাহানার পর বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টে স্পর্শকাতর ৭টি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের হাইকোর্টের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানায়। বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করে রাজ্যের ২২টি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত নির্বাচন করার নির্দেশ দেয়। শুক্রবার হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন।
❤ Support Us





