Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১১, ২০২৫

কনৌজ রেলস্টেশনে ভয়ংকর দুর্ঘটনা। ভেঙে পড়লো রেলস্টেশনের নির্মীয়মান বিল্ডিং, গুরতর আহত ৬

আরম্ভ ওয়েব ডেস্ক
কনৌজ রেলস্টেশনে ভয়ংকর দুর্ঘটনা। ভেঙে পড়লো রেলস্টেশনের নির্মীয়মান বিল্ডিং, গুরতর আহত ৬

উত্তরপ্রদেশের কনৌজের রেলস্টেশনে নির্মীয়মাণ বিল্ডিং আচমকা ভেঙে পড়েছে। ধবংসস্তুপের নিচে চাপা পড়ে আছেন একাধিক শ্রমিক। জানা গিয়েছে, শনিবার ওই দোতলা বিল্ডিংয়ের ছাদে কাজ করছিলেন একাধিক শ্রমিক। দুপুর আড়াইটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রেল পুলিশের তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। পুলিশ সূত্রে খবর, ধ্বংসস্তূপ থেকে শ্রমিকদের উদ্ধারকাজ এখনো চলছে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে ধ্বংসস্তূপে ২০ শ্রমিক আটকে পড়েছেন। তাঁদের মধ্যে আহত অবস্থায় ১২ জনকে উদ্ধার করা হয়েছে। যাঁদের মধ্যে ৬ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

জেলাশাসক শুভরন্ত কুমার শুকল জানিয়েছেন , ‘প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই নির্মীয়মাণ বিল্ডিংটির ছাদ নির্মাণের কাজ চলছিল। সেটিই ভেঙে পড়েছে। আটকে পড়া শ্রমিকদের অক্ষত অবস্থায় উদ্ধার করে আনাই এখন আমার মূল লক্ষ্য।’

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনার পর আহত শ্রমিকদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন প্রশাসনকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!