- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১৭, ২০২৫
ভারত-নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক বৈঠক, হায়দ্রাবাদ হাউসে আলোচনায় বসলেন মোদি ওক্রিস্টোফার লাকসন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার তিন দিনের রাইসিনা সংলাপের উদ্বোধন করবেন, যা ভারতের ভূ-রাজনীতি এবং ভূ-অর্থনীতি বিষয়ক প্রধান সম্মেলন। এই সম্মেলনে ১২৫ টি দেশের প্রতিনিধিরা যোগ দেবেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন, মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড আর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সাবিহা এই সম্মেলনের বিশেষ অতিথি তালিকায় রয়েছেন। সোমবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে বৈঠকের খবর সুনিশ্চিত করে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ হায়দ্রাবাদ হাউসে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসনকে উষ্ণ অভ্যর্থনা জানান। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।’
৫ দিনের ভারত সফরে এসে রবিবার দিল্লিতে পৌঁছান লাকসন। সম্মেলনে যোগ দেবার আগে তিনি সোমবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান। যে সময় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরদার করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, সে সময়েই এই বৈঠক আলাদা গুরুত্ব বয়ে এনেছে। দুই প্রধানমন্ত্রী কয়েক দফায় অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন। এই সফরে নিউজিল্যান্ড এও ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে। লাকসন তাঁর সফরের সময় নিউজিল্যান্ড-ভারত সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন। ভারতের সরকারকে উদার মনোভাব ও উষ্ণ অভ্যত্থনা স্বাগত জানানোর জন্য প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ভারত সফরে বড়ো ব্যবসায়িক সম্প্রদায়য়ের নেতাদের একটি দল নিয়ে এসেছেন, তা এই সফরের গুরুত্বকেই তুলে ধরে। তিনি উল্লেখ করেন যে, ভারত-নিউজিল্যান্ড সম্পর্কের বিশাল সম্ভাবনা রয়েছে, বাণিজ্য সম্প্রসারণ হলে নিউজিল্যান্ডের অর্থনীতির জন্যও লাভজনক হবে। লাকসন নিউজিল্যান্ডের অর্থনীতি ও সংস্কৃতিতে ভারতীয় জনগণের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করে বলেন, ‘ভারতীয় কিউইরা নিউজিল্যান্ডে তৃতীয় বৃহত্তম জাতিগত গোষ্ঠী, সবচেয়ে বড় দক্ষ শ্রমিক অভিবাসী গোষ্ঠী। আন্তর্জাতিক শিক্ষার্থীর ক্ষেত্রে ভারতীয় পড়ুয়ার সংখ্যা প্রচুর। দুই দেশের জনগনের মধ্যে গভীর সংযোগ রয়েছে।’ এদিন ব্যবসায়ীদের পাশাপাশি ক্রিকেট খেলোয়াড় আজাজ প্যাটেল ও রস টেলরের সাথে সময় কাটান তিনি। যা দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কের শক্তিশালী বন্ধনকে আরো প্রশস্ত করবে বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকের আগে রবিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ভারত-নিউজিল্যান্ড সম্পর্ক শক্তিশালী করার জন্য জয়শঙ্করের প্রতিশ্রুতির প্রশংসা করেন। ভারতের প্রধান ভূরাজনৈতিক ও অর্থনৈতিক সম্মেলন ‘রেইসিনা ডায়ালগ’-এর উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা দেবেন লাকসন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রয়েছেন তিনি। এদিকে, ১৬ মার্চ ভারত ও নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার সূচনা হয়েছে, যা দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক সম্পর্ককে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন বলেছেন, ভারত নিউজিল্যান্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, দেশের সমৃদ্ধি আর নিরাপত্তার জন্য ভারতের সঙ্গে সু-সম্পর্ক রাখা জরুরি। তিনি আরও বলেন, ‘আমি এখানে এসেছি কারণ ভারত, নিউজিল্যান্ডের জন্য নয়া অর্থনৈতিক সুযোগ নিয়ে এসেছে।’ এফটিএ আলোচনা ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল আর নিউজিল্যান্ডের বাণিজ্য মন্ত্রী টড ম্যাকলে-এর বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল একটি পোস্টে লিখেছেন, ‘আমরা ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করতে পেরে আনন্দিত। এই চুক্তি ২ দেশের বাজারে প্রবেশাধিকার উন্নত করার পাশাপাশি সাপ্লাই চেইন আরো দৃঢ় করবে। দ্বিপাক্ষিক বাণিজ্য গত বছর এক বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে, দুদেশের সম্পর্কের শক্তি ও সম্ভাবনা সহজেই অনুমেয়।’ এফটিএ চুক্তি ওশেয়ানিয়া অঞ্চলে, ভারতের দ্বিতীয় বাণিজ্য চুক্তি হবে। এর আগে ২০২২ সালে অস্ট্রেলিয়ার সাথে চুক্তি সম্পাদিত হয়েছিল।
❤ Support Us







