- টে | ক | স | ই
- অক্টোবর ১, ২০২২
দেশে ৫জির সূচনায় প্রধানমন্ত্রী, প্রগতি ময়দানে বসে ইউরোপের রাস্তায় চালালেন গাড়ি
ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের ষষ্ঠ বছরেই তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হল ভারতে । আজ শনিবার দিল্লির প্রগতি ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে ফাইভজি পরিষেবার উদ্বোধন করেন । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লা, মুকেশ আম্বানি, সুনীল মিত্তলরা ছিলেন উপস্থিত । এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো । অনুষ্ঠানে দিল্লিতে বসেই ফাইব জির দৌলতে ইউরোপে গাড়ির টেস্ট ড্রাইভ করেন মোদী । আর এই ঘটনার কথা তুলে ধরে টুইটও করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ।
প্রাথমিকভাবে দেশের ১৩টি বড় শহরে শুরু হচ্ছে ৫জি পরিষেবা । ২০২৪-এর মধ্যে তা গোটা দেশে প্রসারিত হবে । এই প্রযুক্তি ইন্টারনেটের গতিকে আরও কয়েকগুন বাড়িয়ে দেবে । বিশেষজ্ঞদের মতে, ৫জি শুধু ৪জি-র থেকে দ্রুতগামী না । এই পরিকাঠামোয় ভার্চুয়াল রিয়্যালিটি আরও উন্নত, যা তথ্য সরবরাহেও বড় অগ্রগতি ঘটাবে । অনেক দ্রুত ডেটা ট্রান্সফার, ডাউনলোড এবং আপলোড করা যাবে । যা ডিজিটাল ইন্ডিয়ার দিকে আরও একধাপ এগিয়ে যাবে ভারত ।
এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ৫জি প্রযুক্তিকে দেশের মানুষের জন্য এক সুন্দর উপহার । ২জি, ৩জি, ৪জির সময় ভারতে প্রযুক্তির বিষয়ে অন্য দেশের উপরে নির্ভর করতে হত । কিন্তু ৫জির ক্ষেত্রে ভারত নতুন ইতিহাস তৈরি করেছে । ৫জির মাধ্যমে ভারত টেলিকম প্রযুক্তিতে এই প্রথম বিশ্বমান রচনা করল । তিনি আরও বলেন, এই নতুন ভারত কেবল প্রযুক্তির এক মুখ্য ক্রেতাই হয়ে থাকবে না । প্রযুক্তির উন্নতি ও তাকে আমজনতার কাছে পৌঁছে দেওয়ায় সক্রিয় ভূমিকা পালন করবে । ওয়্যারলেস প্রযুক্তির ভবিষ্যৎ গড়তে বড় ভূমিকা পালন করবে ভারত । গত ৮ বছরে দেশের প্রযুক্তিজগতে বিপুল উন্নতি হয়েছে বলে জানিয়েছেন মোদি।
❤ Support Us








