Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • ডিসেম্বর ২৫, ২০২৫

“বিশ্ব অর্থনীতির গভীর অসুখ, পণ্যে পরিণত হচ্ছে মানুষ।” বড়দিনে ভ্যাটিকান থেকে শান্তি-সাম্যের বার্তা পোপ লিওর

আরম্ভ ওয়েব ডেস্ক
“বিশ্ব অর্থনীতির গভীর অসুখ, পণ্যে পরিণত হচ্ছে মানুষ।” বড়দিনে ভ্যাটিকান থেকে শান্তি-সাম্যের বার্তা পোপ লিওর

যীশুর জন্মদিনের উদযাপন বিশ্ব জুড়ে । বড়দিন উপলক্ষে ভ্যাটিকান সিটি থেকে বার্তা দিলেন চতুর্দশ পোপ লিও । পোপ ফ্রান্সিসের উত্তরসূরি তাঁর প্রথম ক্রিশমাসের ভাষণে, বিশ্ব অর্থনৈতিক কাঠামো এবং অসাম্যের তীব্র সমালোচনা করলেন ।
বড়দিনের বার্তায় পোপ লিও বলেছেন, “আজকের পৃথিবীর অর্থনীতি গভীরভাবে বিকৃত । এই ব্যবস্থা মানুষকে ধীরে ধীরে পণ্যে পরিণত করছে ।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি অবিলম্বে বিশ্বজুড়ে শান্তি ফেরানোর আহ্বান জানান । তিনি বলেছেন, “আজ আমরা এমন একটি শিশুর জন্ম উদযাপন করছি, যার পরিবার হিংসার শিকার হয়েছিল । যখন আমরা শরণার্থীদের দূরে সরিয়ে দিই, যখন আমরা গৃহহীনদের উপেক্ষা করি, যখন আমরা অভিবাসীদের কষ্টকে উপেক্ষা করি, তখন আমরা স্বয়ং খ্রীষ্টকে দূরে সরিয়ে দিই ।”

এই বছরই কার্ডিনালদের ভোটে পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে নির্বাচিত হন পোপ লিও চতুর্দশ । ভ‌্যাটিকানের ক‌্যাথলিক চার্চে, এই প্রথম কোনও মার্কিন নাগরিক পোপের আসনে অধিষ্ঠিত হলেন । শিকাগোতে জন্ম নেওয়া ৬৯ বছর বয়সি এই পোপের পূর্ব নাম ছিল কার্ডিনাল রবার্ট প্রিভস্ট । রাজনৈতিক এবং সামাজিক বিষয়ে নিজের মতপ্রকাশে সমাজমাধ্যমে তিনি সক্রিয় । বর্ণবিদ্বেষ, ঘৃণাবার্তা, মানবাধিতাক লঙ্ঘনের ঘটনায় প্রতিবাদ থাকে তাঁর কন্ঠস্বরে । চলতি বছরের এপ্রিলে কারাবন্দিদের উপর অত‌্যাচারে বিরুদ্ধে মার্কিন প্রশাসনের সমালোচনা করে তিনি লিখেছিলেন, “আপনারা এই সব দেখে কষ্ট পান না? কী করে আপনারা চুপ করে থাকতে পারেন?”

এবার প্রথম বড়দিনের বার্তায় মানবিকতা, সামাজিক ন্যায় এবং বৈষম্যের বিরুদ্ধে তাঁর ঘোষিত অবস্থান স্পষ্ট করলেন চতুর্দশ পোপ লিও ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!