Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ৬, ২০২৫

জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর গ্রেফতার

আরম্ভ ওয়েব ডেস্ক
জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর গ্রেফতার

অবশেষে গ্রেফতার করা হল জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরকে। সুরক্ষিত স্থানে বিক্ষোভ দেখানোর জন্য আজ ভোরে প্রথমে তাঁকে আটক করে পাটনা পুলিশ। পরে গ্রেফতার করা হয়ে প্রশান্ত কিশোরকে। ডাক্তারি পরীক্ষার পর আজই তাঁকে আদালতে পেশ করা হবে।

বিহারে বিপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ২ জানুয়ারি থেকে পাটনার গান্ধী ময়দানে আমরণ অনশন শুরু করেন প্রশান্ত কিশোর। সুরক্ষিত এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই বিক্ষোভের কারণে গান্ধী ময়দান থানায় তাঁর নামে একটা এফআইআর দায়ের করা হয়েছিল। বারবার অনুরোধ এবং পর্যাপ্ত সময় দেওয়া সত্ত্বেও জায়গা খালি করেননি প্রশান্ত কিশোর। সেই কারণেই আজ সকালে কয়েকজন সমর্থকসহ তাঁকে গ্রেফতার করা হয়।
পাটনার ডিএম চন্দ্রশেখর সিং বলেছেন, ‘‌জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর এবং আরও কয়েকজন তাদের পাঁচ দফা দাবিতে গান্ধী ময়দানে গান্ধী মূর্তির সামনে বেআইনি বিক্ষোভ করছে। সেখান থেকে সরে গিয়ে বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান গার্ডনিবাগে যাওয়ার নোটিশও দিয়েছিল প্রশাসন। কিন্তু তারা প্রশাসনের কথায় কর্ণপাত করেনি। তাই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’‌

গত বছর ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত যৌথ প্রতিযোগিতামূলক পরীক্ষায়, রাজ্যের রাজধানী পাটনার বাপু ভবন পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়ে একটি গুজব ছড়িয়ে পড়ে। যার ফলে শত শত পরীক্ষার্থী প্রতিবাদ জানিয়ে পরীক্ষা বাতিলের দাবি জানায়। এরপর বাপু পরীক্ষা কমপ্লেক্সে পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় বিপিএসসি। শনিবার পাটনার অনেক কেন্দ্রে পুনঃপরীক্ষারও আয়োজন করা হয়। কিন্তু বিপুল সংখ্যক পরীক্ষার্থীর দাবি পুরো পরীক্ষা বাতিল করতে হবে। তাদের দাবির সমর্থনে আন্দোলনে নেমেছেন প্রশান্ত কিশোর। তিনি ২ জানুয়ারি থেকে আমরণ অনশন শুরু করেন। তাঁর নিয়েমিত মেডিকেল চেকআপ করা হয়েছিল। নিয়মিত মেডিকেল চেকআপের পর ডাঃ লাল পান্ডে জানান, তার স্বাস্থ্য ভাল আছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!