- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- এপ্রিল ১৬, ২০২২
রকস্টার: এক হাতে বন্দুক, অন্য হাতে গিটার! নতুন লুকে অনুরাগীদের চমক দিলেন যশ দাশগুপ্ত ।
পরিচালক অংশুমান প্রত্যুষ-এর নতুন ছবি ‘রকস্টার’-জুটি বাঁধছেন যশ ও ওপার বাংলার অভিনেত্রী নুসরত ফারিয়া। ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে যশকে। কলকাতার নানা জায়গায় শুটিং হয়েছে এই ছবির। সেই ‘রকস্টার’ ছবির প্রথম লুকে একেবারে নতুন অবতারে ধরা দিলেন যশ। এলোমেলো চুল। রক্তমাখা গাল । এক হাতে বন্দুক আর অন্য হাতে গিটার। অভিনেতা যশকে এরূপে আগে খুব একটা দেখা যায়নি। তাই বাংলা বছরের শুরুতেই যশকে এরকম অ্যাংরি ইয়ংম্যান রূপে দেখে হতবাক অনুরাগীরা।
পরিচালক বলেছেন, যশের শারীরিক গঠন রকস্টার চরিত্রের জন্য একেবারে পারফেক্ট। যশের আদব কায়দাও একেবারে চরিত্রের জন্য সঠিক। তাই যশ ছাড়া, অন্য কাউকে মাথায় আসেনি। শুধু তাই নয়, যশ আগে থেকেই একটু আধটু গিটার বাজাতে পারেন। তবে এই ছবির স্বার্থে যশ বিশেষ ট্রেনিংও নিয়েছেন।
এক রক শিল্পীর জীবনের ওঠা-পড়ার গল্পই উঠে আসবে এই ছবিতে। ছবিটি প্রযোজনার দায়িত্বে থাকছেন অরিন্দম দাস, শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।
বাংলাদেশের নায়িকা নুসরত ফারিয়াকেই দেখা যাবে এই ছবিতে যশের বিপরীতে। পরিচালকের কথায়, বাংলাদেশের নুসরত ও যশকে নিয়ে বাংলা সিনেমা পাবে নতুন এক জুটি।এ ছবি কতটা সাফল্য পাবে তা সময়ই বললে কিন্তু তার আগে ছবিতে যশের প্রথম লুক অনুরাগীদের মন কেড়েছে।
❤ Support Us








