- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ৮, ২০২৩
যুদ্ধবিমানের ককপিটে ভারতের রাষ্ট্রপতি, মধ্য আকাশে ৩০ মিনিট
যুদ্ধ বিমানে সওয়ারি হলেন দ্রৌপদী মুর্মু । দুদিনের আসামে সফরের শেষ দিনে ভারতীয় বিমান বাহিনীর তেজপুর বায়ু সেনা ঘাঁটিতে তিনি উপস্থিত হয়েছিলেন। সেখান থেকে সুখোই ৩০ এমকেআই ফাইটার প্লেনে চেপে মাঝ আকাশে আধ ঘণ্টা সময় কাটালেন ভারতের তিন বাহিনীর প্রধান। দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি রূপে অনন্য এক কৃতিত্বের অধিকারী হলেন তিনি।
শনিবার সকাল দশটার সময় আসামের তেজপুর এয়ার স্টেশনে দ্রৌপদী মুর্মূ উপস্থিত হন। সেখানে তাঁকে সম্মান জানাতে প্রথমে ‘গার্ড অফ অনার’ দে ওয়া হয়। পরে তিনি যুদ্ধবিমানের ককপিটে বসতে চাইলে তাঁর জন্য আলাদা করে ফাইটার পাইলটের পোষাক আনা হয়। আধ ঘন্টা পর দেশের প্রথম নাগরিককে নিয়ে আকাশে ওড়ে সুখোই ৩০। তাঁর আগে বিমান চালকদের সঙ্গে তিনি ছবি তোলেন।
ভারতীয় বায়ুসেনার ফাইটার জেটগুলির মধ্যে অন্যতম হল সুখোই ৩০ এম কেআই যুদ্ধবিমান। রুশ সাহায্যে দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানের ককপিটে রয়েছে ২ আসন। মাঝ আকাশ থেকে শত্রু ঘাঁটি গুঁড়িয়ে দিতে সেখান থেকে একসঙ্গে হামলা চালাতে পারে দুই ফাইটার পাইলট। রাষ্ট্রপতি প্রতইভা পাতিল আগে যুদ্ধ বিমান, চড়েছেন। দ্রৌপদী ও পূর্বসূরীর পদাঙ্ক অনুসরণ করলেন।
❤ Support Us






