Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • ফেব্রুয়ারি ৬, ২০২৫

ধ্বংসস্তুপে পরিণত ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি। দালান গুড়িয়ে ইতিহাস মোছা যায়না প্রতিক্রিয়া মুজিব কন্যার

আরম্ভ ওয়েব ডেস্ক
ধ্বংসস্তুপে পরিণত ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি। দালান গুড়িয়ে ইতিহাস মোছা যায়না প্রতিক্রিয়া মুজিব কন্যার

ঢাকায় শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে রাতভোর চালানো হয়েছে ভাঙচুর, অগ্নিসংযোগ । শেষ পাওয়া খবর পর্যন্ত বুলডোজার দিয়ে বঙ্গবন্ধু ভবনের অধিকাংশ ভেঙে ফেলা হয়েছে । ধ্বংসস্তপের কঙ্কাল পড়ে আছে একবুক যন্ত্রণা নিয়ে। গতকালই এ ঘটনায় প্রতিবাদে সরব হয়েছিলেন মুজিবকন্যা শেখ হাসিনা। বৃহিঃস্পতিবার সকালে আবার মুখ খুলেছেন তিনি। দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এই শক্তি তাদের হয়নি। তারা একটা দালান ভেঙে ফেলতে পারবে, কিন্তু ইতিহাস মুছতে পারবে না। ’গত রাতে খুলনায় হাসিনার কাকার বাড়ি শেখ ভবনও বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেয় উম্মত্ত জনতা। দেশের আরো কয়েকটি জায়গায় হামলা হয়েছে বলে খবর। আক্রমণ করা হয় আওয়ামী লিগের নেতা-কর্মীদের উপরও। আওয়ামী লিগ ঘটনার নিন্দা করে দেশবাসীকে প্রতিবাদে শামিল হতে আহ্বান জানিয়েছে।

আওয়ামী লিগ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, গত বছরের ৫ অগাস্ট দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে মুক্তিযুদ্ধের পক্ষের নির্বাচিত সরকারকে হটানো হয়। মুক্তিযুদ্ধর বিরোধী, পাকিস্তানপন্থীদের বাংলাদেশের ইতিহাস ভুলিয়ে দেবার দীর্ঘদিনের প্রচেষ্টা রয়েছে। তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন গুড়িয়ে দেওয়ার অংশ হিসাবে তাঁর স্মৃতি-বিজড়িত ধানমন্ডির বত্রিশ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর পরও ভাঙার ক্ষত চিহ্ন এবং পোড়া দাগ নিয়ে জনশূন্য একটি প্রতীকি কাঠামো নিয়ে দাঁড়িয়ে ছিল বাড়িটি। কিছুদিন যেতে না যেতেই অপরিমেয় প্রাণ শক্তি নিয়ে পুড়ে যাওয়া গাছগুলো কচি পাতার জন্ম দেয়। যা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রতিটি মানুষের কাছে ছাই ভস্ম থেকে পুনরুত্থানের অনুপ্রেরণা হিসেবে দেখা দিয়েছে। বত্রিশ নম্বরের বাড়িটি নিয়ে প্রতিটি বাঙালির হৃদয়ে যে স্থান দখল করে আছে, যে অনুভূতির সঞ্চার ঘটিয়েছে, তাকে নস্যাৎ করে সেই সাধ্য কার? আবার একদিন কোনো বত্রিশ নম্বরের এই বাড়িটি শৌর্যবীর্য নিয়ে পুনঃনির্মিত হবে। তাঁদের অভিযোগ, সুপরিকল্পিতভাবে দেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ফ্যাসিস্ট ইউনুস সরকার। দেশের আপামর জনসাধনের কাছে অশুভ শক্তিকে উৎখাত করে মাতৃভূমি রক্ষার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!