Advertisement
  • দে । শ
  • আগস্ট ২৯, ২০২৬

কালনায় পুুতুল হাট

কালনায় পুুতুল হাট

হাট বসেছে কালনার গঙ্গা পাড়ে । তবে হাটের কুশীলব কেউ মানুষ নয় । ক্রেতা, বিক্রেতা, পথ চলতি পথিক, গ্রামীণ হাটের তামাম চরিত্রই এখানে পুতুল । এভাবেই গঞ্জের হাটকে উপজীব্য করে ঝুলন সাজিয়েছে কালনার ফটকদ্বার এলাকার পাঁজা পরিবার । পাঁজা পরিবারের ঝুলন উৎসব বহু পুরনো ও ঐতিহ্যবাহী ।

সেই ঐতিহ্যের অঙ্গ হিসেবেই পাঁজা পরিবারের এবারের ঝুলন যাত্রার নাম দেওয়া হয়েছে ‘সখের বাজার’। ছোট্ট পরিসরে জীবন্ত হয়ে উঠেছে চেনা গ্রামবাংলার হাটের ছবি । ছোটো ছোটো পুতুলের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে গ্রামের ব্যস্ত হাটের নানা ছবি । কোথাও দোকানে সাজানো রয়েছে জিভে জল আনা নানান খাবার । কোথাও বিক্রি হচ্ছে ফল-মিষ্টি । আবার কোথাও তৈরি হচ্ছে মাটির আসবাব । বেতের বোনা ধামা-কুলো । কোথাও বিকোচ্ছে সর্ষে ছোলা ময়দা আটা । গঞ্জের এই হাটে দরদস্তুর, কেনাবেচা, চেনা ব্যস্ততাই ধরা পড়ছে । ক্রেতা-বিক্রেতা দুই-ই পুতুল ।

শুধু বাজারই নয়, পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে গার্হ্যস্থ জীবনযাত্রাও । বাড়ির রান্নাবান্না থেকে শুরু করে নানা ধরনের পারিবারিক কাজকর্ম ছোটো ছোটো পুতুলের মাধ্যমে নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে । পুতুল দিয়ে গড়া গ্রামবাংলার বাজার, মাটি, মানুষ আর গার্হ্যস্থ জীবনের প্রতিরূপ দেখে অভিভূত দর্শনার্থীরা ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!