- মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ৯, ২০২৪
অলিম্পিকে ভারতের পতাকা বহন করবেন শরথ কমল, পিভি সিন্ধু
প্যারিস অলিম্পিকে উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পতাকা বহন করবেন টেবিল টেনিস তারকা শরথ কমল ও শাটলার পিভি সিন্ধু। সোমবারই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থা। । এছাড়া মেরি কমের জায়গায় ভারতের শেফ–দ্য–মিশন করা হয়েছে লন্ডন অলিম্পিক ব্রোঞ্জ পদক জয়ী শুটার গগন নারাংকে। আর অলিম্পিকে ভারতকে নেতৃত্ব দেবেন নীরজ চোপড়া।
ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পিটি ঊষা বলেছেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, দেশের একমাত্র মহিলা, যে দুটি অলিম্পিক পদক জিতেছেন, সেই পিভি সিন্ধু উদ্বোধনী অনুষ্ঠানে টেবিল টেনিস তারকা শরথ কমলের সঙ্গে ভারতের পতাকা বহন করবে।’ এই নিয়ে পঞ্চমবার অলিম্পিকে অংশ নিতে চলেছেন বর্ষীয়ান টেবিল টেনিস তারকা শরথ কমল। এটাই তাঁর শেষ অলিম্পিক। জীবনের শেষ অলিম্পিকে অনন্য সম্মান দেওয়া হল শরথ কমলকে। উদ্বোধনী অনুষ্ঠানে পতাকাবাহকের দায়িত্ব পেয়ে গর্বিত শরথ কমল।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে একজন মহিলা এবং একজন পুরুষ ক্রীড়াবিদকে যৌথভাবে পতাকা বহন করার অনুমতি দেওয়ার জন্য ২০২০ সালে প্রোটোকল পরিবর্তন করেছিল। বক্সিং আইকন মেরি কম এবং প্রাক্তন হকি অধিনায়ক মনপ্রীত সিং টোকিও অলিম্পিকে ভারতের পতাকাবাহক ছিলেন।
এদিকে, মেরি কম পদত্যাগ করায় লন্ডন অলিম্পিক ব্রোঞ্জ পদক জয়ী শুটার গগন নারাংকে অম্পিকের জন্য ভারতের শেফ দ্য মিশন হিসাবে দায়িত্ব দেওয়া হয়ছে। নারাং ডেপুটি শেফ দ্য মিশন ছিলেন। মেরি কমের পদত্যাগের পর ডেপুটি শেফ দ্য মিশন পদ থেকে নারাংয়ের পদোন্নতি অবধারিত ছিল। নারাংকে শেফ দ্য মিশনের দায়িত্ব দেওয়া প্রসঙ্গে পিটি ঊষা বলেন, ‘দলকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন অলিম্পিক পদক বিজয়ী খুঁজছিলাম। আমার তরুণ সহকর্মী মেরি কমের উপযুক্ত বিকল্প।’ মার্চে আইওএ শেফ দ্য মিশনের হাই–প্রোফাইল পদটি মেরি কমকে দিয়েছিল। ব্যক্তিগত কারণে এপ্রিলে পদ থেকে সরে দাঁড়ান ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম।
❤ Support Us







