Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১৬, ২০২৩

‌ম্যাচের সেরার পুরস্কার ভূমিকম্পপীড়িত মানুষদের উৎসর্গ করলেন মুজিব

আরম্ভ ওয়েব ডেস্ক
‌ম্যাচের সেরার পুরস্কার ভূমিকম্পপীড়িত মানুষদের উৎসর্গ করলেন মুজিব

যতই পাকিস্তানকে উড়িয়ে দিক না কেন ভারত, রবিবারের আগে পর্যন্ত বিশ্বকাপ দেখে যথেষ্ট ম্যাড়মেড়ে মনে হচ্ছিল। রবিবার গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জমিয়ে দিয়েছে আফগানিস্তান। ব্যাট–বলে দুরন্ত পারফরমেন্স করে দেশকে ঐতিহাসিক জয় এনে দিয়েছেন মুজিব–উর–রহমান। যথারীতি ম্যাচের সেরা। আর সেই ম্যাচের সেরার পুরস্কার উৎসর্গ করেছেন দেশে ভূমিকম্পপীড়িত মানুষদের উদ্দেশ্যে।
ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়ে মুজিব–উর–রহমান বলেন, ‘‌আমাদের এই ঐতিহাসিক জয় দেশের মানুষের মুখে হাসি ফোটাবে। আমার ম্যাচের সেরার পুরস্কার ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ মানুষদের উদ্দেশ্যে উৎসর্গ করছি। বিশ্বচ্যাম্পিয়নদের হারানোটা গর্বের। এই দিনটার জন্য কঠোর পরিশ্রম করেছি। পরিশ্রমের মূল্য পেলাম।’ সপ্তাহখানেক আগে পশ্চিম আফগানিস্তানের হেরাথ শহরে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। ভূমিকম্প হওয়ার পরপরই রশিদ খান বিশ্বকাপের প্রাপ্য ম্যাচ ফি ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করেন। এছাড়া দুর্গতদের জন্য ত্রাণ তহবিলও সংগ্রহ করছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন বল হাতে শুরু করেছিলেন মুজিব–উর–রহমান। শুরু থেকেই ইংল্যান্ড ব্যাটারদের চাপে রেখেছিলেন এই আফগান স্পিনার। নিজের বোলিং প্রসঙ্গে মুজিব বলেন, ‘‌পাওয়ার প্লে–তে স্পিনারদের বোলিং করাটা খুবই কঠিন। কারণ বৃত্তের বাইরে মাত্র ২ জন ফিল্ডার থাকে। নেটে নতুন বলে বোলিং করাটা অভ্যাসে পরিণত করেছিলাম। উইকেট টু উইকেট বল করার চেষ্টা করেছিলাম। জানতাম রাতের দিকে শিশির সমস্যায় ফেলবে। তাই পাওয়ার প্লে–তে বোলিং করে ইংল্যান্ডকে ধাক্কা দিতে চেয়েছিলাম। বাটারদের জায়গা না দিয়ে সঠিক জায়গায় বল ফেলেই সাফল্য পেয়েছি। ব্যাটিংয়েও দলকে সাহায্য করতে পেরে ভাল লাগছে।’‌
ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন মুজিব–উর–রহমান। ব্যাটিংয়ে ১৬ বলে ২৮ রানে ঝোড়ো ইনিংস খেলেছিলেন। বল হাতে ৫১ রানে তুলে নেন ৩ উইকেট। জো রুট, হ্যারি ব্রুক, ক্রিস ওকস তাঁর শিকার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!