Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুন ৫, ২০২৬

মূল্যস্ফীতি বৃদ্ধির পূর্বাভাস আরবিআই এর

আরম্ভ ওয়েব ডেস্ক
মূল্যস্ফীতি বৃদ্ধির পূর্বাভাস আরবিআই এর

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য মূল্যস্ফীতির পূর্বাভাস বাড়িয়েছে । মুদ্রানীতি কমিটির এমপিসি জুন মাসের বৈঠকের পর আরবিআই-র গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, আগামী অর্থবর্ষে গড় মূল্যস্ফীতি আগের ৪.৬ শতাংশের বদলে ৫.১ শতাংশ হতে পারে বলে ধারণা করছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এর ফলে আগামী দিনে দেশে জিনিসপত্রের দাম বৃদ্ধির চাপ বজায় থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে ।

একই সঙ্গে আরবিআই জানিয়েছে, চলতি অর্থবর্ষে কোর ইনফ্লেশন প্রায় ৪.৭ শতাংশের কাছাকাছি থাকতে পারে। তবে গভর্নর সতর্ক করে দিয়েছেন, মূল্যস্ফীতির ভবিষ্যৎ গতিপথ নিয়ে এখনও একাধিক ঝুঁকি রয়ে গেছে।

  • ত্রৈমাসিক ভিত্তিতে মূল্যস্ফীতির সংশোধিত পূর্বাভাস (অর্থবর্ষ ২০২৬-২৭)
    আরবিআই-এর সংশোধিত পূর্বাভাস —
  • Q1 FY27: ৪.২% (আগে ছিল ৪.০%)
  • Q2 FY27: ৫.১% (আগে ছিল ৪.৪%)
  • Q3 FY27: ৫.৯% (আগে ছিল ৫.২%)
  • Q4 FY27: ৫.৪% (আগে ছিল ৪.৭%)

এর মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগের জায়গা হিসেবে দেখা হচ্ছে Q3 FY27-কে, যেখানে মূল্যস্ফীতি RBI-এর সহনশীলতার ঊর্ধ্বসীমার কাছাকাছি পৌঁছে যেতে পারে ।

মুদ্রানীতি ঘোষণা করতে গিয়ে গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, আন্তর্জাতিক বাজারে একাধিক ধাক্কার প্রভাব এখনও পুরোপুরি দেশের খুচরো মূল্যস্ফীতিতে প্রতিফলিত হয়নি। যদিও বর্তমানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আরবিআই-এর লক্ষ্যমাত্রার মধ্যেই আছে, তবুও ভবিষ্যৎ নিয়ে সতর্কতা জরুরি।

তিনি আরও জানান, মূল মূল্যস্ফীতির চাপ আপাতত নিয়ন্ত্রণে থাকলেও আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নানা ঝুঁকি পরিস্থিতি তা বদলে দিতে পারে ।

আরবিআই এর তরফে বলা হয়েছে, আগামী দিনে মূল্যস্ফীতির উপর চাপ বাড়াতে পারে কয়েকটি কারণ —

  • আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে (Supply Chain) বিঘ্ন, বিশ্ববাজারে পণ্য ও জ্বালানির দামের ওঠানামা, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বৃষ্টির অনিশ্চয়তা,
  • এল নিনো (El Niño) পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা ।
  • এই প্রসঙ্গে গভর্নর বলেন, সরবরাহ ব্যবস্থায় বাধা, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, মৌসুমি বৃষ্টির অনিশ্চয়তা এবং এল নিনো ঝুঁকির কারণে মূল্যস্ফীতির পূর্বাভাসের উপর ঊর্ধ্বমুখী চাপ তৈরি হতে পারে। ফলে পরিস্থিতির উপর আরবিআই নিবিড়ভাবে নজর রাখছে।
    আরবিআই এর তর‌ফে বলা হয়েছে, খুচরো মূল্যস্ফীতি এখনও কেন্দ্রীয় ব্যাঙ্কের লক্ষ্যমাত্রার নীচেই রয়েছে।
  • ফেব্রুয়ারি ২০২৬: ৩.২%
  • মার্চ ২০২৬: ৩.৪%
  • এপ্রিল ২০২৬: ৩.৫%

তবে আগামী কয়েক মাসে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে বলেই সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!