- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- এপ্রিল ৩, ২০২৩
ওটিটিতে ক্রাইম থ্রিলারের সংখ্যা বাড়ছে। দর্শকেদের আগ্রহের কারণ অনুসন্ধানে সচেষ্ট সমাজতাত্ত্বিক গবেষক ও মনস্তত্ত্ববিদরা
ভারতে অপরাধমূলক সিরিজের দর্শক সংখ্যা ক্রমশ বাড়ছে। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে ওটিটিতে যেস অব সিরিজ আসছে তা মূলত ক্রাইম থ্রিলার ধর্মী। ইংরাজি হোক বা হিন্দি বা বাংলা রোমহর্ষক কাহিনির প্রতি মানুষের একতা আলাদা আকর্ষণ থাকেই। সাহিত্যের জগতে ফেলুদা, ব্যোমকেশ,কিরীটি, কাকাবাবু থেকে শুরু করে ইংরাজিতে শার্লক হোমস হোক বা লেডি ম্যাপল বা ফিফটি শেডস অফ গ্রে থ্রিলার রোমাঞ্চিত পাঠকদের রোমাঞ্চিত করেছে দশকের পর দশক।
ডিজিটাল যুগে মানুষের পড়ার অভ্যাস কমেছে । তাই ওটিটি এখন সে রোমাঞ্চের চাহিদা মেটাচ্ছে। তরুণ প্রজন্ম তো বটেই, বিভিন্ন ওটিটি প্ল্যাট ফর্মে সিরিজ দেখার জন্য ভিড় জমাচ্ছেন বয়স্করাও। তাই ওভার দ্য টপ যে আগামী বেশ কয়েক বছরও যে সবার ওপরে নিজের স্থান ধরে তাখবে তা বলার অপেক্ষা রাখে না।
ক্রাইম থ্রিলারের প্রতি মানুষের আকর্ষণের কারণ কী? কেন দুরদর্শনের পর্দা ছেড়ে ওটিটিতে দেখানো ক্রাইম থ্রিলারের প্রতি মানুষ বেশি আকৃষ্ট হচ্ছে ?এ প্রসঙ্গে মিডিয়া বিশেষজ্ঞরা বলছেন, দূরদর্শনে অনেক অপরাধ মূলক সিরিজ কিন্তু সেগুলোর অধিকাংশর যে মান অত্যন্ত নিম্ন মানের। অধিকাংশ সিরিজে দেখানো গল্পে অপরাধ হয়তো থাকে কিন্তু তার মধ্যে তথ্য নিষ্ঠার অভাব প্রকট। আবার, পরিবেশনেও থাকে কৌতূকের ছোঁয়া। তাই তা কখনোই ভয়ের উদ্রেক করে না। মনস্তাত্ত্বিকরা জানাচ্ছেন , ভয় আমাদের একটা বিশেষ অনুভূতি। ভয় পেতেও আমরা ভালোবাসি। কিন্তু অপরাধ যদি ভয় ধরানী না হয়য় সে অপরাধ দর্শক মহলে গ্রহণযোগ্যতা পায় না। এখানে ওটিটির ক্রাইম থ্রিলার দূরদর্শনের সিরিজগুলোকে কয়েক গোল দিয়েছে।
❤ Support Us







