Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ৬, ২০২৫

আবাস যোজনার টাকা পাওয়ার জন্য ডোনেশন, টাকা ফেরানো শুরু

আরম্ভ ওয়েব ডেস্ক
আবাস যোজনার টাকা পাওয়ার জন্য ডোনেশন, টাকা ফেরানো শুরু

রাজ্যের ‘বাংলার বাড়ি’ প্রকল্পের উপভোক্তাদের কাছে উন্নয়নের জন্য হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছিল মেমারি ১নং ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের বিরুদ্ধে। মঙ্গলকোটে আবার কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে। দুটি ক্ষেত্রেই তদন্তে নেমে অভিযোগের প্রমাণ পেয়ে উপভোক্তাদেরকে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করল প্রশাসন। প্রশাসনের কঠোর অবস্থানকে সাধুবাদ জানাচ্ছেন উপভোক্তারা। মেমারি ১নং ব্লকের তিনটি পঞ্চায়েতের সচিবকে ইতিমধ্যে শোকজ করা হয়েছে। এছাড়া দুর্গাপুর ১নং পঞ্চায়েতের ৬ জনকে ও নিমো ২নং পঞ্চায়েতের ৪ জন উপভোক্তাকে টাকা ফেরত দেওয়া হয়েছে। এদিকে মঙ্গলকোটের ক্ষীরগ্রাম পঞ্চায়েতের করুম্বা গ্রামের ৩ উপভোক্তার কাছে ৩ হাজার টাকা করে চাওয়ার অভিযোগ জমা পড়ে পূর্ব বর্ধমানের জেলাশাসকের কাছে। এদের মধ্যে ১ জনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। সেই টাকাও ফিরিয়ে দেওয়া হল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!