Advertisement
  • ক | বি | তা রোব-e-বর্ণ
  • জুন ১৯, ২০২২

দুটি কবিতা

শক্তিপ্রসাদ ঘোষ
দুটি কবিতা

চিত্র: বিপিন গোস্বামী

 যাপন

কথা মেঘ জমে আছে বসন্ত ঠোঁটে
তথ্যচিত্রের মত জমে আছে
অসংখ্য পরিসংখ্যান
গোলবাগান থেকে শুরু করে
শালবাগানের গলি পথ
পথের আলপনা
জল রঙে আঁকা সাবলীল কথা
সোনালী রোদের দুপুর
আলোকিত ক্যানভাস
সাংকেতিক ভাষার আনাগোনা
আটপৌরে ভালোবাসা
ক্লান্ত মাঠে ফরিং ধরা
জীবনযাপন।

 

 নদীর মতন ভেসে ভেসে যাব

বাড়িতে ফিরবোনা আজ
নদীর মতন ভেসে ভেসে যাব
দুয়ারে দুয়ারে
ভেসে যাব,
নতুন দিনের সাথে
ঘর বেঁধে
হাঁটি একা একা
ধূসর অতীত
জলের আয়নাতে
মুখ দেখি
নদীর মতন ভেসে ভেসে যাব।

 

 


❤ Support Us
error: Content is protected !!