Advertisement
  • পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
  • নভেম্বর ৯, ২০২৫

আবৃত্তির প্রতিভা

বাহার উদ্দিন
আবৃত্তির প্রতিভা

আলোকচিত্র স্বপ্না দের ফেসবুক পেজ থেকে সংগৃহীত

 
স্বপ্না দে- কে আমরা চিনি, তাঁর ধারাবাহিক অনুশীলন আর উচ্চারণের উত্তরণ দেখার প্রভূত সুযোগ হয়েছে একথা বলতে, ভাবতে গিয়ে আপ্লুত করছি । অতীতের সঙ্গে বসবাসে অভ্যস্ত নই, তবু কোনো কোনো স্মৃতি আমাদের ইহজাগতিকতায় রেখে যায় তার চিহ্ন । গত শতাব্দীর শেষ দশকের শেষ প্রান্তে, বাঙালি জাতিসত্তার যাবতীয় অবরোধের বিনাশের দাবিতে জন্ম নেয় ‘বাংলার নবজাগরণ’। উদ্যোক্তা সমাজের বহু উজ্জ্বল প্রতিনিধি । তাঁদের প্রায় সকলেই লেখক, কবি, সাংবাদিক, খেলোয়াড়, অভিনেতা, শিল্প বিশেষজ্ঞ, উদীয়মান শিল্পোদ্যোগী এবং বাংলা গানের, বাংলা আবৃত্তির সুপরিচিত মুখ । তখনই স্বপ্নার সঙ্গে না দূরত্বের, না নৈকট্যের সংযোগ তৈরি হয় আমাদের । ফুটবলের অর্জুন সুরজিৎ দাশগুপ্ত- স্বপ্নাকে স্নেহ করতেন, সুরজিৎ দা স্বপ্নার গুণমুগ্ধ । ওঁরই সূত্রে স্বপ্না নবজাগরণের কন্ঠ আর অঙ্গীকারকে তাঁর কণ্ঠে তুলে নিলেন, বিভিন্ন অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় তাঁকে দেখা দেখা যেতে থাকল । সাবলীল । স্মার্ট । দীপ্তিময় তাঁর উচ্চারণ । পরে ওঁর আবৃত্তির সঙ্গেও ক্রমাগত পরিচয় হতে থাকে । এখানেও ওঁর বাচিকতার প্রতিভায় আগামীর সুভদ্র ইঙ্গিত । আরম্ভ পত্রিকার, ভাষা শহিদ ভবন আর আরম্ভ আর্ট গ্যালারির উদ্বোধন হবে । বাড়ির দ্বার-উদ্ঘাটন করবেন প্রণব মুখোপাধ্যায়, সন্তোষ মোহন দেব, বিমান বসু, স্বাগত ভাষণ দেবেন অশোক দাশগুপ্ত । ২১শে ফেব্রুয়ারি আর ১৯ শে -র ভাষা শহিদ- দের নামে অমর উনিশ পদক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন রা হবে দুই বাংলার ১৬ গুণীকে । তাঁরা অর্মত্য সেন, ড. ইউনূস, প্রণব মুখোপাধ্যায়, ফজল হাসান আবেদ, মৃণাল সেন, সন্তোষমোহন দেব, আহমদ সয়ীদ মালিহাবাদি, সত্যব্রত দে, মোস্তাক হোসেন, সুচিত্রা মিত্র, অমিতাভ চৌধুরি, দিলীপ রায়, পরিতোষ সেন, দেবেশ রায়, আনন্দদেব মুখোপাধ্যায়, আবিরলাল মুখোপাধ্যায় নির্বিশেষের একান্ত আকর্ষণ । এরকম গম্ভীর অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব স্বেচ্ছায় হাতে তুলে নিলেন স্বপ্না এবং তাঁর বিনম্র উচ্চতাকে যে- ভাবে পেশ করলেন, তা ভুলে থাকা সম্ভব নয় ।
 
আমরা কৃতজ্ঞ । আমরা স্মৃতি তাড়িত । স্বপ্না আবৃত্তির সজাগ প্রতিভা। সম্প্রতি জ্ঞান মঞ্চে, আইসিসিআর-এ ওর পর পর দুটি অনুষ্ঠানে হাজির থাকার সুযোগ হয়েছে । স্বপ্নার একক আর ওর নেতৃত্বে সমবেত উচ্চারণে আমরা মোহিত । মুগ্ধ । আকাশকে আরো কিছুটা নামিয়ে এনেছেন স্বপ্না । তাঁর উড়ান আরো সহজ হবে । গতি আরো বাড়বে বাংলা কবিতার আবৃত্তির অলিন্দ আর প্রাঙ্গনে । অনেক অনেক দূরে যাবেন স্বপ্না । যেতেই হবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!