Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • নভেম্বর ২৯, ২০২৫

পুতিনের ভারত সফরের আগে ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন রাশিয়ার

আরম্ভ ওয়েব ডেস্ক
পুতিনের ভারত সফরের আগে ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন রাশিয়ার

আগামী মাসের প্রথম সপ্তাহে ভারত সফরে আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অংশ নেবেন ২৫ তম দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে। তাঁর রাষ্ট্রীয় সফরের আগে ভারতের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন করতে চলেছে রাশিয়ার সংসদের নিম্নকক্ষ। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি করার জন্য এই চুক্তি অনুমোদন করা হচ্ছে।

চলতি বছরের শুরুতে ১৮ ফেব্রুয়ারি মস্কোতে ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার এবং রাশিয়ার প্রাক্তন উপ–প্রতিরক্ষা মন্ত্রী আলেকজান্ডার ফোমিন স্বাক্ষরিত ‘‌রেসিপ্রোকাল অফ লজিস্টিকস চুক্তি’‌ দুই কৌশলগত অংশীদারের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির জন্য করা হয়েছিল। রাশিয়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, রাষ্ট্রীয় ডুমা রাশিয়ান সরকারের নোটের সঙ্গে ‘‌রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিকস চুক্তি’‌ অনুমোদনের জন্য ডাটাবেসে আপলোড করেছে। রাশিয়ার সরকার বিশ্বাস করে যে, নথির অনুমোদন রাশিয়া এবং ভারতের মধ্যে সামরিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে।
‘‌
রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক চুক্তি’‌র লক্ষ্য হল যৌথ সামরিক মহড়া, দুর্যোগ ত্রাণ এবং অন্যান্য কার্যক্রমের জন্য দুই দেশের সমন্বয়ের পথকে সুগম করা। স্থানীয় প্রতিরক্ষা সূত্রের মতে, এই চুক্তি যৌথ কার্যক্রমের পদ্ধতি সহজ করে সামরিক সহযোগিতা বৃদ্ধি করবে। যার মধ্যে রয়েছে যুদ্ধের মহড়া এবং দুর্যোগ ত্রাণ। এই ধরনের চুক্তি উভয় দেশের পক্ষে শান্তিকালীন অভিযানের ভৌগোলিক সুযোগকে প্রসারিত করবে। এই চুক্তির নিয়মগুলি যৌথ মহড়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে, কারণ ভারত ইয়ামাল উপদ্বীপ থেকে এলএনজি পরিবহন করে।

ভারতীয় নৌবাহিনীর তালওয়ার শ্রেণীর ফ্রিগেট এবং আইএনএস বিক্রমাদিত্য বিমানবাহী রণতরী আর্কটিকের হিমশীতল আবহাওয়ায় চলাচলের জন্য সজ্জিত। যা রাশিয়ার নৌঘাঁটি গুলিকে লজিস্টিক সহায়তার জন্য ব্যবহার করতে পারে। অন্যদিকে রাশিয়ান নৌবাহিনী ভারত মহাসাগর অঞ্চলে চীনা ও অন্যান্য বহিরাগত দেশগুলির উপস্থিতি কমাতে ভারতীয় সুযোগ–সুবিধাগুলি ব্যবহার করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!