Advertisement
  • এই মুহূর্তে
  • ফেব্রুয়ারি ২৫, ২০২২

খুলল কন্ট্রোল রুম, ইউক্রেনে আটক রাজ্যের বাসিন্দাদের তথ্য সংগ্রহে তৎপর নবান্ন

নম্বরগুলি হল ২২১৪-৩৫২৬ এবং ১০৭০ ।

আরম্ভ ওয়েব ডেস্ক
খুলল কন্ট্রোল রুম, ইউক্রেনে আটক রাজ্যের বাসিন্দাদের তথ্য সংগ্রহে তৎপর নবান্ন

ইউক্রেনের পূর্বসীমান্তে আক্রমণ করেছে রাশিয়া। দূর থেকে ভেসে আসছে গোলাগুলি-বিস্ফোরণের শব্দ। বেতারে ভেসে আসছে ধবংসের খবর। কিয়েভের মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন পূর্ব ইউক্রেনের বহু মানুষ। যুদ্ধকবলিত ইউক্রেনে আটকে রয়েছেন বহু ভারতীয় পড়ুয়া। তাঁদের মধ্যে অনেকেই বাঙালি। কেউ অশোকনগরের বাসিন্দা। কেউ আবার গোবরডাঙার। তাঁদের সকলকেই ফেরানোর উদ্যোগ নিল রাজ্য সরকার।

পাশাপাশি ইউক্রেনে আটকে থাকা রাজ্যের বাসিন্দাদের সাহায্যে কন্ট্রোল রুমও খুলেছে রাজ্য সরকার৷ কন্ট্রোল রুমের দায়িত্বে থাকছেন একজন আইএএস অফিসার৷ কন্ট্রোল রুমের নম্বরগুলি হল ২২১৪-৩৫২৬ এবং ১০৭০৷ ইউক্রেনে আটকে থাকা এ রাজ্যের বাসিন্দাদের সম্পর্কে কোনও খবর এলেই তা রাজ্য প্রশাসনকে জানানোর জন্য জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রত্যেক জেলাশাসককেই এ বিষয়ে তৎপর হতে নির্দেশ দেওয়া হয়েছে৷ বহু ডাক্তারি পড়ুয়ার সেখানে আটকে থাকার খবর আসছে৷ রাজ্যের বিভিন্ন প্রান্তের বাসিন্দারা এই মুহূর্তে ইউক্রেনে আটকে রয়েছেন৷ ফলে উদ্বেগ বাড়ছে তাঁদের পরিবারে৷

বৃহস্পতিবার থেকেই দিল্লির রেসিডেন্ট কমিশনারের অফিসের তরফে ইউক্রেনে আটক এ রাজ্যের বাসিন্দাদের সম্পর্কে খোঁজ নিতে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিল৷ ইউক্রেনের ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়৷ ইউক্রেন থেকে কীভাবে ভারতীয়দের নিরাপদে বের করে আনা যায়, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকারও৷


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!