Advertisement
  • দে । শ
  • মে ২৭, ২০২৬

অস্থায়ী পুর কর্মীদের বেতন সংকট কালনা, দাঁইহাটে

আরম্ভ ওয়েব ডেস্ক
অস্থায়ী পুর কর্মীদের বেতন সংকট কালনা, দাঁইহাটে

বেতন হয়নি গত এপ্রিলের। শেষ হতে চলল মে মাস। এখনও কোনো আশ্বাসবাণী শোনাতে পারেননি পুরপ্রধান। অবিলম্বে বেতনের দাবিতে তৃণমূল নিয়ন্ত্রিত দাঁইহাট পুরসভার অস্থায়ী কর্মীরা বিক্ষোভ দেখালেন। পালন করলেন কর্মবিরতি। এই আবহে পদত্যাগের ইচ্ছাও প্রকাশ করেছেন পুরপ্রধান সমর সাহা। তিনি মহকুমা প্রশাসনের কাছে পরিস্থিতির কথা জানিয়েছেন।

পুরসভায় শ’দুয়েক অস্থায়ী কর্মী রয়েছেন। তাঁদের বেতন ৫ থেকে ৭ হাজার টাকা। বেতন ও পেনশন বাবদ মাসে খরচ হয় প্রায় ২১ লক্ষ টাকা। মাস তিনেক ধরে পুরসভার তহবিল তলানিতে। অস্থায়ী কর্মী মুসিবুল শেখ, মৃন্ময় মুখার্জিরা বললেন, ‘২ মাস হতে চলল। বেতন পাচ্ছি না। সংসারটা চলবে কী করে, সেই দুশ্চিন্তা কুরে কুরে খাচ্ছে।’

এদিকে কাটোয়ার তৃণমূল নিয়ন্ত্রিত পুরসভার পুরপ্রধান কমলাকান্ত চক্রবর্তী ১০ দিন ছুটি নিয়ে বাইরে চলে যাওয়ায় নানারকম প্রশ্ন উঠছে। এই পুরসভাতেও অনেক অস্থায়ী কর্মী রয়েছেন। তারাও বেতন নিয়ে সংশয়ী। তবে বাইরে থাকলেও ‘নাগরিক পরিষেবায় কোনো খামতি হবে না’ বলে দাবি পুরপ্রধানের। কাটোয়া মহকুমা প্রশাসন সূত্রের খবর, ২ পুরসভার সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!