- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- এপ্রিল ৬, ২০২৩
বার বার গ্যাংস্টারের হুমকি, নিরাপত্তা বাড়ল সালমানের
চিত্র : সংবাদ সংস্থা
সালমান খানকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। একবার নয়, বারবার। কখনো ইমেলে, কখনো চিঠিতে। প্রথমে আমল দেননি দুঃসাহসী অভিনেতা। বাধ্য হয়ে জানালেন শুধু পুলিশকে। পুলিশ খ্যাতনামা অভিনেতার নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে।
বুধবার মায়ানগরীতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সাংবাদিক বৈঠকে উপস্থিত হলে সালমানকে প্রশ্ন করা হয়,পর পর গ্যাংস্টারের হুমকি নিয়ে তাঁর প্রতিক্রিয়া কী? সালমান প্রায় কিছুই বললেন না, প্রশ্নটি এড়িয়েও গেলেন না, জবাবের বদলে ছড়িয়ে দিলেন একরাশ হাসি।
সালমান অত্যন্ত অকুতোভয় বলে পরিচিত। ভয় তাকে ছুঁতে পারে না। যে কোনো সংকটে মাথা উঁচিয়ে মোকাবিলা করা তাঁর বরাবরের অভ্যাস । ছবি আঁকেন। বিভিন্ন সংস্থাকে নিঃশব্দে সাহায্য করেন। গ্যাংস্টারের হুমকি নিয়েও নৈঃশব্দ ঘিরে আছে তাঁকে।
❤ Support Us








