- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১৮, ২০২৫
ইন্ডিয়া ওপেনে সিন্ধুর বিদায়ের দিনে মান রাখল চিরাগ-সাত্ত্বিক সাইরাজ জুটি
অনেক প্রত্যাশা নিয়ে নতুন বছরে কোর্টে নেমেছিলেন পিভি সিন্ধু। ইন্ডিয়া ওপেন সুপার সিরিজে দারুন শুরু করেছিলেন। পৌঁছে গিয়েছিলেন কোয়ার্টার ফাইনালে। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে হার মানতে হল বিশ্বের ৫ নম্বর তারকা অলিম্পিকে ব্রোঞ্জজয়ী মারিসকো তুংজুংয়ের কাছে। পিভি সিন্ধু বিদায় নিলেও মান রেখেছেন চিরাগ শেট্টি ও সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি। পুরুষদের ডাবলসে সেমিফাইনালে উঠেছে এই ভারতীয় জুটি।
পিভি সিন্ধুর কাছে সেমিফাইনালে ওঠার লড়াইটা মোটেই সহজ ছিল না। জয়ের পরিসংখ্যানে দিক দিয়ে তুংজুংয়ের বিরুদ্ধে সিন্ধু অনেকটা এগিয়ে থাকলেও শেষ সাক্ষাৎকারে তাঁর কাছে হারতে হয়েছিল। ইন্ডিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালেও দাপট সেই তুংজুংয়ের। যদিও পিভি সিন্ধু একেবারেই আত্মসমর্পণ করেননি। তুংজুংকে রীতিমতো ঘাম ঝরিয়ে জিততে হয়।
প্রথম গেমে তুংজুংয়ের সামনে একেবারেই দাঁড়াতে পারেননি সিন্ধু। ২১-৯ ব্যবধানে হেরে পিছিয়ে পড়েন। দ্বিতীয় গেমে অবশ্য দুরন্ত প্রত্যাবর্তন। দারুন লড়াই করে ২১-১৯ ব্যবধানে জিতে সমতা ফেরান সিন্ধু। তৃতীয় গেমে লড়াই করেও অবশ্য শেষ রক্ষা করতে পারেননি। ২১-১৭ ব্যবধানে হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যান ভারতের এই মহিলা ব্যাডমিন্টন তারকা।
সিন্ধুর বিদায়ের দিনে ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গেল চিরাগ শেট্টি ও সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি জুটি। কোয়ার্টার ফাইনালে হারিয়েছে দক্ষিণ কোরিয়ার জিন-ক্যাং জুটিকে। ম্যাচের ফল ২১-৯, ২১-১৭।
❤ Support Us







