Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৪, ২০২৩

গোয়ায় রওনা হওয়ার আগে বিলাওয়ালের কী বার্তা ? তাজ এক্সোটিকায় রুশ, চিন সহ সাত দেশের বিদেশমন্ত্রীর আলোচনা, পৌরহিত্যে জয়শঙ্কর

আরম্ভ ওয়েব ডেস্ক
গোয়ায় রওনা হওয়ার আগে বিলাওয়ালের কী বার্তা ? তাজ এক্সোটিকায় রুশ, চিন সহ সাত দেশের বিদেশমন্ত্রীর আলোচনা, পৌরহিত্যে জয়শঙ্কর

বৃহস্পতিবার থেকে গোয়াতে শুরু হচ্ছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের অন্তর্গত মোট আটটি দেশের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক। এই বৈঠক চলবে আগামীকাল পর্যন্ত। জুলাই মাসে দিল্লিতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকের আগে বিদেশমন্ত্রী পর্যায়ের দু’দিনব্যাপী এই বৈঠকের বিশেষ গুরুত্ব রয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আট দেশের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার গোয়াতে এসে পৌঁছেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সূত্রের খবর, বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকের পাশাপাশি একাধিক দ্বিপাক্ষিক বৈঠক বা পার্শ্ববৈঠকও সম্পন্ন হবে বৃহস্পতিবার ও শুক্রবার। প্রসঙ্গত, ২০২৩ সালের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসইও-র বৈঠকের মূল থিম ‘নিরাপদ – এসসিও’। ভারত এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছে এসসিও-র অন্তর্গত দেশগুলির বাসিন্দাদের মধ্যে সম্পর্ক নিবিড় করার পাশাপাশি এসসিও-র অন্তর্গত দেশগুলির ভিতর বহুপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে। একইসঙ্গে আঞ্চলিক নিরাপত্তা থেকে শুরু করে রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক মজবুত করাটাও ভারতের লক্ষ্য।

সূত্রের খবর, এসসিও বৈঠকের অন্যতম বিষয়ের মধ্যে রয়েছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের অন্তর্গত দেশগুলি আঞ্চলিক সংহতির ক্ষেত্রে যেন পরস্পরের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলায়। সদস্য দেশগুলির মধ্যে সাম্য যেন বজায় থাকে। এছাড়া সদস্য দেশগুলি যেন একে অপরের মতামতকে গুরুত্ব দেয়। এই সমস্ত বিষয়ে সাংহাই কো-অপারেশনের অন্তর্গত আটটি দেশের বিদেশমন্ত্রী পর্যায়ের দু’দিনব্যাপী বৈঠকের ফলাফল কী দাঁড়ায়, সেটাই এখন দেখার।

সূত্রের খবর, গোয়ার তাজ এক্সোটিকায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বিদেশমন্ত্রী পর্যায়ের এই বৈঠক সম্পন্ন হবে। ইতিমধ্যেই পাকিস্তান থেকে টুইটারে বিলাওয়াল ভুট্টো বলেছেন, দীর্ঘ সময় পরে ভারত সফরে আসছে তিনি ।সাংহাই কো-অপারেশনের এই বৈঠকের গুরুত্ব পাকিস্তানের কাছে গুরুত্বপূর্ণ। পাশাপাশি প্রতিবেশীর সঙ্গে  দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় রাখতে পাক প্রশাসন সবসময়ই আগ্রহী, সেই সদর্থক বার্তাই বহন করবে তাঁর সাম্প্রতিক ভারত সফর।

সূত্রের খবর, গোয়াতে দু’দিনব্যাপী সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের অন্তর্গত দেশগুলির বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকের পাশাপাশি ভারতের সঙ্গে তিনটি দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে। এই তিনটি বৈঠকের মধ্যে রয়েছে, রাশিয়া ও চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক। এর পাশাপাশি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেলের সঙ্গে আরেকটি দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। প্রসঙ্গত, বিশ্বের জনসংখ্যার ৪০ শতাংশ এসসিও-র সদস্য দেশগুলির অন্তর্গত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!