Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ৩, ২০২৪

‌গিনিতে ফুটবল মাঠে সংঘর্ষে মৃত শতাধিক

আরম্ভ ওয়েব ডেস্ক
‌গিনিতে ফুটবল মাঠে সংঘর্ষে মৃত শতাধিক

ফুটবল মাঠে আবার মর্মান্তিক ঘটনা। দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মৃত ১০০। হাজারখানেক আহত। অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। উত্তেজিত সমর্থকরা থানায় আগুন লাগায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পুলিশ শূন্যে গুলি চালায়।
এই মর্মান্তিক ঘটনা ঘটেছে পশ্চিম আফ্রিকার গিনিতে। ২০২১ সালে ক্ষমতা দখল করে রাষ্ট্রপতি হন জুন্টা নেতা মামাদি দোম্বু্য়া। তাঁকে সম্মান জানাতে গিনির দ্বিতীয় বৃহত্তম শহর নজেরেকরে একটা ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে অংশ নিয়েছিল লাবে ও এনজেরেকোরে। ম্যাচ চলাকালীন রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। প্রথমে দুই দলের সমর্থকরা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ে।
উত্তেজনার আঁচ ক্রমশ গ্যালারিতে ছড়িয়ে পড়ে। জুই দলের সমর্থকরা মাঠে নেমে এসে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে দর্শকরা একে অপরকে পিষে দেওয়ার চেষ্টা করছে। পুলিশ এসে দর্শকদের মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তাতে সফল হয়নি। পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করে। মাঠের উত্তেজনা বাইরেও ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা স্থানীয় একটা থানায় আগুন ধরিয়েদ দেয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে এদিক ওদিক মৃতদেহ ছড়িয়ে রয়েছে। হাসপাতালের মেঝেতেও সারবদ্ধভাবে মৃতদেহ পড়ে রয়েছে। সরকারিভাবে জানানো হয়েছে মৃতের সংখ্যা ১০০। তবে হাসপাতাল সূত্রের খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। শহরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!