Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ৭, ২০২৩

রুশ-ইউক্রেন যুদ্ধের গোপন নথি ফাঁস ! প্রকাশ্যে বহু অজানা তথ্য। সরগরম নেটদুনিয়া থেকে আন্তর্জাতিক কূটনীতিক মহল

আরম্ভ ওয়েব ডেস্ক
রুশ-ইউক্রেন যুদ্ধের গোপন নথি ফাঁস ! প্রকাশ্যে বহু অজানা তথ্য। সরগরম নেটদুনিয়া থেকে আন্তর্জাতিক কূটনীতিক মহল

ফাঁস হয়ে গেল ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত গোপন নথি। নিউ ইয়র্ক টাইমস তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে কীভাবে আমেরিকা ও ন্যাটো ইউক্রেনকে সাহায্য করেছে তাঁর বিস্তারিত বিবরণ নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। যা ইতিমধ্যে সামাজিক মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে শোরগোল ফেলে দিয়েছে।

সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, নথিতে অস্ত্র পৌঁছে দেওয়া, সেনার সামরিক শক্তি কতটা  সে ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। জানা যাচ্ছে যে, পেন্টাগনের অনুমান ছিল , বসন্তের শুরুতে রাশিয়া আক্রমণ করতে পারে, তাই আগেভাগে ইউক্রেনের ১২ ব্যাটেলিয়ন সেনাকে প্রশিক্ষণ দানের কথা বলা হয়েছে। যার সম্পূর্ণ দায়িত্ব ন্যাটো ও আমেরিকার। পুরো পরিকল্পনা রূপায়নে ২৫০ ট্যাঙ্ক ও ৩৫০ গাড়ির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে । নথি থেকে ইউক্রেনের সামরিক নিয়ন্ত্রণে যে সমস্ত অস্ত্রশস্ত্র রয়েছে তার পিছনে কত টাকা ব্যয় করা হয়েছে চ সে ব্যাপারে বিস্তারিত বিবরণ জানা যায়। হিমার্স থেকে শুরু করে মার্কিন নির্মিত কামান রকেট যা রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে খুবই কার্যকরী ছিল তার জন্য কত খরচ করা হয়েছে , সে ব্যাপারেও  বিভিন্ন তথ্য উল্লিখিত হয়েছে।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে,  রাশিয়ার মদতে তথ্য বিকৃত করবার জন্য এমনটা করা হতে পারে। কারন নথিতে একজায়গায় রাশিয়ান সেনার মৃত্যুসংখ্যা কম দেখিয়ে ইউক্রেনের বেশি দেখানো হয়েছে। তাই রাশিয়ার কূট কৌশল প্রয়োগের সভাবনাকে বাতিল করে দেওয়া যাচ্ছে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!