Advertisement
  • চতুরঙ্গ
  • জানুয়ারি ১৩, ২০২২

৭৪ বছর পর দুই ভাইয়ের মিলন। ১০০ বছরের মৈত্রী নীতি ঘোষণা করতে চান ইমরান

আরম্ভ ওয়েব ডেস্ক
৭৪ বছর পর দুই ভাইয়ের মিলন। ১০০ বছরের মৈত্রী নীতি ঘোষণা করতে চান ইমরান

এক ভাই পাকিস্তানি । আরেক ভাই ভারতীয়। দেশভাগের ৭৪ বছর পর মিলিত হলেন দুই ভাই, বুধবার পাকিস্তানের কর্তারপুর গুরুদুয়ারা দরবার সাহেব চত্বরে। পাকিস্তানি সরকার তাঁদের কাঙ্ক্ষিত মিলনে আপত্তি জানায়নি। পাক মনোভাবকে নিছক সৌজন্য হিসেবে দেখা হচ্ছে না। ইমরান প্রশাসন দু-দেশের মধ্যে প্রতিবেশী সুলভ আচরণকে বাড়িয়ে তুলতে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন বলে অনুমান পাক বিশেষজ্ঞদের । শুক্রবার ইমরানের জাতীয় নিরাপত্তা পলিসি ঘোষণা করার কথা । ১০০ বছরের মৈত্রীর নীতি চালু করার সিদ্ধান্ত জানাতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী । সংবাদ সংস্থার খবর, এ ব্যাপারে ইমরান ১০০ বছরের জাতীয় নীতি গ্রহণের কথা ভাবছেন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!