- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জুলাই ১০, ২০২৩
মুণ্ডিত মস্তকে মেট্রোয় নৃত্যরত বাদশা। ‘জওয়ান’-এর ঝলক সামনে আসতেই প্রিয় নায়ককে ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস
রুপোলি পর্দায় আবার কিং খানের আবেশ। ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে বলিউড অভিনেতা শাহরুখ খান অভিনীত ছবি ‘জওয়ান’। তাঁর আগে এল ছবির প্রথম প্রিভিউ। তাতে মুণ্ডিত মস্তকে মেট্রোয় নাচতে দেখা যাচ্ছে বলিউড বাদশাকে। যা দেখে ইতিমধ্যেই ভক্ত ও অনুরাগীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকেই নেট মাধ্যমে প্রথম দিন ছবি দেখে ফেলার আগ্রহ প্রকাশ করেছেন। যা দেখে মনে হচ্ছে, আগের ছবির সাফল্যকে ছাপিয়ে যেতে পারে তাঁর বহু প্রতীক্ষিত ছবিটি।
পরিচালক ‘আতলি’-র পরিচালিত জওয়ান মূলত একটি অ্যাকশন থ্রিলার ধর্মী ছবি। আগের ছবির মতো এখানেও কোনো গুপ্তচরে ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ছবিতে তিনি ছাড়াও রয়েছেন, সানিয়া মালহোত্রা। বিজয় সেতুপতি, নয়নতারা। দক্ষিণী তারকাদ্বয়কে এই প্রথম কোনো বলিউড ছবিতে কাজ করতে দেখা যাবে। ছবিতে এই দুজন ছাড়াও একটি ছোট্ট দৃশ্যে রয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
সিনেমা নিয়ে বরাবরই পরীক্ষা-নিরীক্ষা করেন শাহরুখ। এই চরিত্রের প্রয়োজনে নিজেকে অনেকটাই ভেঙেছেন তিনি। প্রিভিউতে দেখা যাচ্ছে নাকে মুখে চোখের অর্ধেক অংশে ব্যাণ্ডেজ বাধা ভিন্ন এক কিং খান-কে। সেই সঙ্গে প্রথমবার তাকে সম্পূর্ণ মুন্ডিত মস্তকে দেখবেন দর্শকরা। হেমন্ত কুমার মুখোপাধ্যায়ের জনপ্রিয় গানে লিপ মিলিয়ে মেট্রোতে নাচতে দেখা যাচ্ছে তাঁকে। খুব কাছে থেকে যারা অভিনেতাকে চেনেন তারা মোটামুটি প্রায় সবাই জানেন নিজের চুল নিয়ে কতটা সংবেদনশীল তিনি। অভিনয়ের প্রতি দায়বদ্ধতা যাঁর প্রশ্নাতীত তিনি এসব বিষয়কে পরোয়া করবেন না সেটাই স্বাভাবিক। জীবনে অবশ্য এমন ঝুঁকিপূর্ণ কাজ করতে তিনি কখনো পিছপা হননি। সিনেমায় তাঁর আসা নায়ক হিসেবেই । কিন্তু খলনায়ক বা প্রতিনায়কের চরিত্র পেয়েছে তাতেও নিজের সেরাটুকু উজাড় করে দিয়েছেন। অভিনেতার কাছে গতানুগতিকতা নয়, বরং তাঁর সীমা অতিক্রম করাই তাকে আরো পরিণত করে তোলে। সে শর্তকেই অক্ষরে অক্ষরে বরাবর মেনে চলেছেন সিমরানের ‘রাজ’।
২০২৩ -এ শাহরুখ খানের দ্বিতীয় ছবি ‘জওয়ান’। কয়েকমাস আগে মুক্তি পেয়েছিল পাঠান। বক্স অফিসে তা অভূতপুর্ব সাফল্য পেলেও দেশের রক্ষণশীল সমাজের একাংশের রোষের শিকার হয় ছবিটি। বিশেষত ছবির গান ও তাঁর দৃশ্যায়ন নিয়ে প্রশ্ন ওঠে। এছবিতেও আবার দেখা যাবে শাহরুখ-দীপিকাকে। পর্সায় তাদের তাদের রসায়ন নতুন করে কোনো বিতর্ক তৈরি করবে না দর্শক মনে মুগ্ধতা ছড়াবে সে অপেক্ষাতেই প্রহর গুনছেন সিনেপ্রেমীরা।
❤ Support Us






