Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৯, ২০২৪

বেকারত্ব হ্রাসের ভ্রান্ত তথ্য প্রচারে জনগণকে বিভ্রান্ত করছে মোদি সরকার, কেন্দ্রের বিরুদ্ধে তোপ ইয়েচুরির

আরম্ভ ওয়েব ডেস্ক
বেকারত্ব হ্রাসের ভ্রান্ত তথ্য প্রচারে জনগণকে বিভ্রান্ত করছে মোদি সরকার, কেন্দ্রের বিরুদ্ধে তোপ ইয়েচুরির

বেকারত্বের পরিসংখ্যান নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে কটাক্ষ করলেন বর্ষীয়ান বাম নেতা সীতারাম ইয়েচুরি। মঙ্গলবার তাঁর এক্স হ্যান্ডেলে ইয়েচুরি জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী ২০২৪ সালে চাকরির পরিধি ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভারতের ডেটা বিশ্বাসযোগ্যতা আরও গহ্বরে নিমজ্জিত হচ্ছে। সত্যকে ধ্বংস করছে মোদির অপপ্রচার ! ‘

এক্সে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমির একটি তথ্য পোস্ট করে জানিয়েছেন, এই CMIE ডেটা দেখাচ্ছে যে ২০১৪ সাল থেকে বেকারত্বের ক্রমবর্ধমান মাত্রা ২০২৪-এ সর্বোচ্চ – ৯.২% এ এসে পৌঁছেছে।

ইয়েচুরির তথ্য অনুযায়ী , ২০১৩ সালে মোদি জমানার আগে বেকারত্বের হার ছিল ৫.৪২। ২০১৪ সালে তা দাঁড়ায় ৫.৪৪ শতাংশে। এরপর দফায় দফায় বেড়েছে বেকারত্বের হার।২০১৯ সাল পর্যন্ত ৫.২৭ শতাংশে ঘোরাফেরা করলেও ২০২০ সালে করোনা মহামারি চলাকালীন এই হার ধাক্কায় গিয়ে পৌঁছায় ৮ শতাংশে। ২০২১ সালে বেকারত্বের হার বেশ কিছুটা কমলেও চলতি বছরে তা এক লাফে ৯.২ শতাংশে গিয়ে পৌঁছেছে।মোদি সরকারের আমলে যে সরকারের সমস্ত বিভাগে তথ্যের বদলে সত্যের অপলাপ কড়া হচ্ছে, সে নিয়ে সরব হন ইয়েচুরি।

নেট বিতর্কেও প্রতিবাদ জানিয়েছেন এই বর্ষীয়ান বাম নেতা। তিনি জানিয়েছিলেন, নবীনদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা হচ্ছে। সিবিআইয়ের উপর ভরসা উঠে গিয়েছে। ওদের কাজই হচ্ছে বিরোধী নেতাদের পিছনে দৌড়ানো। দুর্নীতি যখন হয়, তার কোনও আলাদা ভাষা হয় না। সেটা বাংলায় হোক বা গুজরাটে। খালি খাতা জমা দিয়েও পার পেয়ে যাচ্ছে অনেকে। শিক্ষাব্যবস্থা শেষ করতে চাইছে এরা। ইতিহাসের জায়গায়, বিজ্ঞানের জায়গায় কুসংস্কার পড়ানো হচ্ছে।

দেশে বেকারত্বের ক্রমবর্ধমান হার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীরা প্রথম থেকেই মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ানোর নীতি গ্রহণ করেছিলেন বাম সহ ইন্ডিয়া জোটের নেতারা। গত লোকসভা নির্বাচনে যদিও বামেদের ফল একেবারেই আশানুরূপ নয়। সারা দেশে মাত্র ৪ জন সাংসদকে লোকসভাতে পাঠাতে পেরেছেন তাঁরা। সম্প্রতি এ রাজ্যের সিপিআইমের তরফে একটি ফেসবুক পোস্টে ইমেলের মাধ্যমে তাদের দলের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানানো হয়েছে। জনগণের চোখে নিজেদের দলগত সমালোচনার নিরিখে নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছেন বামপন্থীরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!