Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জানুয়ারি ৪, ২০২৫

মার্কিন প্রতিনিধি পরিষদে শপথ ৬ ভারতীয় বংশোদ্ভূতের

আরম্ভ ওয়েব ডেস্ক
মার্কিন প্রতিনিধি পরিষদে শপথ ৬ ভারতীয় বংশোদ্ভূতের

পঞ্চমবারের জন্য শপথ গ্রহণ করেছেন ভারতীয় অ্যামেরিকান। যুক্তরাষ্ট্রের জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে এটিই সবেচেয়ে বড়ো সংখ্যা। উচ্ছ্বসিত মার্কিন মুলুকের ভারতীয়রা।

৪ জানুয়ারি ভারতীয় অ্যামেরিকানদের জন্য উল্লেখযোগ্য দিন হয়ে থাকলো। শুক্রবার তাঁদের ৬ নেতা মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রের জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে এটিই সবেচেয়ে বড়ো সংখ্যা। ১৯৫৭ সালে দিলিপ সিং প্রথম ডেমোক্রেটিক পার্টি থেকে পরিষদের অ্যামেরিকান ভারতীয় সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন। পরপর ৩ বারের সদস্য ছিলেন তিনি।
” ১২ বছর আগে যখন কংগ্রেসে শপথ নিয়েছিলাম, আমিই ছিলাম একমাত্র ভারতীয়-অ্যামেরিকান প্রতিনিধি। এখন সে সংখ্যা ৬ হলো। আমি চাই আগামীতে আরও অনেক ভারতীয়-অ্যামেরিকান মার্কিন কংগ্রেসের সদস্য হোক।’ কংগ্রেস প্রতিনিধি ডাঃ অমিত বেরা সোশ্যাল মিডিয়াতে ৬ জন প্রতিনিধির ছবি সমেত পোস্ট করেছেন। তিনি ক্যালিফোর্নিয়ার ‘সপ্তম কংগ্রেস জেলা’ থেকে পরপর ৭ বারের জন্য জন্য নির্বাচিত হয়েছেন। সুভাস সুব্রমনিয়াম, ‘ভার্জিনিয়া দশম কংগ্রেস জেলা’র প্রতিনিধিত্ব করছেন তিনিই সবচেয়ে তরুণ প্রতিনিধি।

মিচিগান ১৩ কংগ্রেস জেলার পরিষদ শ্রী থানেদার জানিয়েছেন, ” আমি প্রস্তুত।” সংসদ ভবনে দাঁড়িয়ে নিজের ছবি পোস্ট করেছেন। সংসদে ভারতীয় আমেরিকান আইনপ্রনেতা হিসাবে নির্বাচিত ৬ জন প্রতিনিধির প্রত্যেকে ডেমোক্রেটিক পার্টির সদস্য। সংসদের অধ্যক্ষ নির্বাচনে তাঁরা সংখ্যালঘু নেতা হাকিম জন্য ভোট দিয়েছিলেন। যদিও রিপাবলিক দলের মাইক জনসন অধ্যক্ষ পদে নির্বাচিত হন।

খান্না, জয়পাল ও কৃষ্ণমূর্তি টানা ৫ বারের জন্য শপথ নিয়েছেন। তারা প্রত্যেকেই অ্যামেরিকান আইন প্রণেতা হিসাবে গুরুত্বপূর্ন ভূমিকায় আছেন। কৃষ্ণমূর্তি শক্তিশালী ‘চিনা কমিটি’ ও ‘হাউস ইন্টেলিজেন্স কমিটি’ সদস্য। জয়পাল আইন প্রণেতা দলের নেতা হিসাবে বিখ্যাত। অন্যদিকে খান্না শুধুমাত্র শক্তিশালি নানান কমিটির সদ্যই নন, কয়েকবছর ধরে তাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবেও বিবেচনা করা হচ্ছে।

৬ জন প্রতিনিধির প্রত্যেকে মিলে ‘সমোসা ককাশ’ গঠন করে। দলের নামটি কৃষ্ণমূর্তির দেওয়া। ২০১২ সালে যখন প্রথমবারের জন্য ডাঃ বেরা পরিষদে শপথ নেন, তিনি চেয়েছিলেন সেখানে যেন ১০ জন ভারতীয় অ্যামেরিকান থাকে। গতকাল তাঁর ইচ্ছের একাংশ পূর্ণ হলো।

বেশ কিছু ভারতীয় অ্যামেরিকান সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবার দৌড়ে লড়াই করেছিলেন। ৫ নভেম্বর নির্বাচনে যারা হেরে গিয়েছিলেন তাদের মধ্যে ৩জন মহিলা প্রাথী ছিলেন; সুশীলা জয়পাল, ভবানী প্যাটেল ও ক্রিস্টাল কৌল।

উল্লেখ্য, ববি জিন্দাল ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত ‘লুইসিয়ানা প্রথম কংগ্রেস জেলা’র প্রতিনিধিত্ব করেন। পরে তিনি ২ দফা লুইসিয়ানার গভর্নর হন। তিনিই প্রথম ভারতীয় অ্যামেরিকান হিসেবে মার্কিন রাজ্যের গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। জিন্দালই একমাত্র ভারতীয় অ্যামেরিকান যিনি রিপাবলিকান দলের টিকিটে সংসদে নির্বাচিত হয়েছেন।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!