Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২৪, ২০২৪

‌দুরন্ত ব্যাটিং স্মৃতির, ভারতের কাছে হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকা

আরম্ভ ওয়েব ডেস্ক
‌দুরন্ত ব্যাটিং স্মৃতির, ভারতের কাছে হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ আগেই ২–০ ব্যবধানে জিতে নিয়েছিল ভারতীয় মহিলা দল। তৃতীয় ম্যাচেও জয়। ৬ উইকেটে জিতে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করল ভারত। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২১৫ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। ৪০.‌৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২০ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। দুরন্ত ব্যাটিং স্মৃতি মানধানার।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দারুণ শুরু করেছিলেন দুই ওপেনার লৌরা উলভার্ড ও তাজমিন ব্রিটস। ওপেনিং জুটিতে ওঠে ১০২। ১৯.‌৫ ওভারে উলভার্ডকে (‌৫৭ বলে ৬১)‌ অরুন্ধতী রেড্ডি তুলে নিতেই ধস নামে দক্ষিণ আফ্রিকার ইনিংসে। পরের ওভারেই রান আউট হন তাজমিন (‌৬৬ বলে ৩৮)‌। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। পরের দিকে আর বড় জুটি গড়ে ওঠেনি। নাদিনে ডি ক্লার্ক ও মিয়েকে ডি রাইডার দুজনেই করেন ২৬। অরুন্ধতী রেড্ডি ও দীপ্তি শর্মা ২টি করে উইকেট নেন।
চলতি সিরিজে ভারতীয় ব্যাটাররা যেরকম ফর্মে রয়েছেন, জয়ের জন্য ২১৬ রানের লক্ষ্য একেবারেই কঠিন ছিল না। বিশেষ করে স্মৃতি মানধানা। প্রথম দুটি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। এদিন মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি পেলেন না। ৮৩ বলে ৯০ রান করে আউট হন। ওপেনিং জুটিতে ১১.‌৫ ওভারে ৬১ রান ওঠে ভারতের। ৩৯ বলে ২৫ রান করে আউট হন শেফালি ভার্মা। ৪০ বলে ২৮ রান করেন প্রিয়া পুনিয়া। ৩০.‌৪ ওভারের মাথায় আউট হন স্মৃতি মানধানা। ভারতের রান তখন ১৭১। ৪৮ বলে ৪২ রান করে আউট হন অধিনায়ক হরমনপ্রীত কাউর। ৩১ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন জেমিমা রডরিগেজ।
প্রথম দুটি ম্যাচে ১১৭ ও ১৩৬ রান করেছিলেন স্মৃতি মানধানা। এদিন করলেন ৯০। তিন ম্যাচে মোট রান ৩৪৩। সিরিজের সেরা হয়েছেন তিনি। ১০ ওভার বোলিং করে ২৭ রানে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হয়েছেন দীপ্তি শর্মা।‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!