Advertisement
  • ভা | ই | রা | ল
  • ফেব্রুয়ারি ১৫, ২০২২

বরফের তাজমহল দেখতে পর্যটকদের ভিড়, সাদা চাদরে ঢেকেছে ‘পৃথিবীর স্বর্গ’

আরম্ভ ওয়েব ডেস্ক
বরফের তাজমহল দেখতে পর্যটকদের ভিড়, সাদা চাদরে ঢেকেছে ‘পৃথিবীর স্বর্গ’

ছবি- সংবাদ সংস্থা এ এন আই।

জম্মু-কাশ্মীরের গুলমার্গে তুষার দিয়ে তৈরি তাজমহল পর্যটকদের কাছে একটি প্রধান আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। এএনআই-এর খবর অনুযায়ী, পর্যটকরা বরফের তাজমহল দেখতে ভিড় জমাচ্ছেন । বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন বরফের তাজমহল দেখতে।
তুষারপাত উপভোগ করতে পৃথিবীর স্বর্গ গুলমার্গে পর্যটকরা সাধারণত ডিসেম্বর এবং জানুয়ারিতেই বেশি আসেন। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে—এবার পুরো ফেব্রুয়ারি জুড়ে তুষারপাতের হবে। পুঞ্চ জেলার বিখ্যাত পীর কি গালির দৃশ্য ঠিক যেন কোন স্বর্গপুরী । ১১৪০ ফিট উচ্চতায় অবস্থিত এই স্থানটিতে তুষারপাত হওয়ার ফলে নৈসর্গিক সৌন্দর্য্য ধরা দিয়েছে। একানকার ফুলের গাছগুলোও মনোরম। এর পাশ দিয়ে বেরিয়ে যাওয়া রাস্তাটিকে মুঘল রোড বলা হয় যা রাজৌরি, শ্রীনগর এবং লাহোরকে সংযুক্ত করে।
গুলমার্গের পাহাড়ের ঢালে স্কেটিং উপভোগ করেন পর্যটকরা । বলিউডের অনেক সেরা ছবির শুটিংও হয়েছে এই স্বর্গ রাজ্যে । এই স্থানটি আগে গৌরীমার্গ নামে পরিচিত ছিল। ষোড়শ শতাব্দীতে কাশ্মীরের শাসক ইউসুফ শাহ চাক এই স্থানের নাম পরিবর্তন করে গুলমার্গ রাখেন। এটি ১৯২৭ সালে ব্রিটিশরা হিল স্টেশন হিসাবে প্রতিষ্ঠিত করে ছিলেন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!