Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২৮, ২০২৩

শ্রীলঙ্কায় জয়সূর্যের চমক। ভাঙলেন ৭১ বছরের টেস্ট রেকর্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
শ্রীলঙ্কায় জয়সূর্যের চমক। ভাঙলেন ৭১ বছরের টেস্ট রেকর্ড

৭১ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন শ্রীলঙ্কার স্পিনার প্রভাত জয়সূর্য। সবথেকে কম টেস্ট ম্যাচ খেলে ৫০ উইকেটের মাইলস্টোনে পৌঁছে গেলেন শ্রীলঙ্কার এই স্পিনার। আয়ারল্যান্ডের পল স্টার্লিংকে আউট করে এই নজির গড়েন প্রভাত জয়সূর্য। মাত্র ৭ টেস্ট ম্যাচ খেলেই তিনি ৫০ উইকেটের মালিক হয়ে গেলেন। আগের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের আলফ ভ্যালেন্টাইনের। তিনি ৮ টেস্টে এই রেকর্ড গড়েন।

গতবছর জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল প্রভাত জয়সূর্য। অভিষেক টেস্টে ১৭৭ রানে তুলে নেন ১২ উইকেট।

সবথেকে কম টেস্টে ৫০ উইকেট তুলে নেওয়ার কৃতিত্ব আগে ছিল ওয়েস্ট ইন্ডিজের আলফ ভ্যালেন্টাইনের। ৮ টেস্টে তিনি এই মাইলস্টোনে পৌঁছন। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৫০ সালে আলফ ভ্যালেন্টাইনের টেস্ট অভিষেক হয়। অভিষেক সিরিজে ৪ টেস্টে তুলে নেন ৩৩ উইকেট। তাঁর দুরন্ত বোলিংয়ের সুবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজ ওয়েস্ট ইন্ডিজ। ১৯৫১-৫২ মরশুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ৫০ উইকেটের মাইলস্টোনে পৌঁছে যান ভ্যালেন্টাইন। তাঁর সেই রেকর্ড ৭১ বছর অক্ষুন্ন ছিল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভ্যালেন্টাইনের সেই রেকর্ড ভেঙে দিলেন জয়সূর্য।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৭৫ রানে ৫ উইকেট তুলে নিয়েছিলেন প্রভাত জয়সূর্য। দ্বিতীয় ইনিংসে ৮৮ রানে নেন ২ উইকেট। আর ৩ উইকেট পেলেই ইনিংসে তৃতীয়বার ১০ উইকেট পাওয়ার কৃতিত্ব অর্জন করতেন জয়সূর্য। এক বছরের কম সময়ের মধ্যে মাত্র ৭ টেস্টে ৬ বার ইনিংসে ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!