- প্রচ্ছদ রচনা
- মার্চ ১৭, ২০২২
‘যুদ্ধ বন্ধ হোক’, আন্তর্জাতিক আদালতে কোনঠাসা রাশিয়া, বিপক্ষে ভোট ভারতীয় বিচারপতির ।
ইউক্রেনে দ্রুত সামরিক অভিযান বন্ধ করুক রাশিয়া, অন্তবর্তীকালীন রায়ে আন্তর্জাতিক আদালত জানিয়েছে, কিয়েভে কখনই আক্রমন চালাতে পারে না রাশিয়া। মস্কো আন্তর্জাতিক আইনকে অমান্য করছে। আন্তর্জাতিক আদালতের যে বেঞ্চে মামলার শুনানি হয়েছে সেখানে ১৫ জন বিচারক রয়েছেন। তাঁদের মধ্যে রাশিয়ার বিপক্ষে ভোট দেন ১৩ জন বিচারক। পক্ষে মাত্র ২ জন। রাশিয়ার বিপক্ষে ভোট দেওয়া বিচারকদের মধ্যে ছিলেন ভারতীয় বিচারকও ।বিচারক দলবীর ভাণ্ডারী রাশিয়াকে যুদ্ধ বন্ধের নির্দেশের পক্ষে ভোট দেন।বুধবার মামলার শুনানি চলাকালিন আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট মার্কিন বিচারক জন ই ডনোগু বলেছেন, ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া । এখন তা বন্ধ হওয়া উচিত।

ছবি : আন্তর্জাতিক আদালতের রাশিয়ার বিপক্ষে ভোট দেন ভারতীয় বিচারক দলবীর ভাণ্ডারী ।
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ তকমা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অবশ্য তার আগে মঙ্গলবার ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে ঘোষণা করে আমেরিকার সেনেট।
তিন সপ্তাহ ধরে লাগাতার হামলা চালিয়েও কিয়েভ দখল করতে পারেনি রুশ বাহিনী। লড়াইয়ে ভ্যাকুয়াম বোমা ও ক্লাস্টার বম্বের মতো নিষিদ্ধ হাতিয়ার ব্যবহার করার অভিযোগ উঠেছে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে। হাসপাতাল থেকে শুরু করে স্কুলে গোলবর্ষণ করছে রুশ সেনারা বলে অভিযোগ জানিয়েছে ইউক্রেন। এহেন পরিস্থিতিতে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বাইডেন বলেছেন, ‘পুতিন একজন যুদ্ধাপরাধী।’ বাইডেনের এই বয়ানকে ‘ক্ষমার অযোগ্য মন্তব্য’ বলে তোপ দেগেছে মস্কো। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে বলেছেন, ‘একজন রাষ্ট্রনেতার কাছ থেকে এ ধরণের মন্তব্য অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য বলে আমরা বিশ্বাস করি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেন্সকি বলেছেন, তিন সপ্তাহ যুদ্ধের পর রুশ সরকারের সঙ্গে আলোচনা সঠিক দিকে এগোচ্ছে। কিন্তু বাস্তবে দেখা যায় কিয়েভ ও খারকিভে আক্রমণের তীব্রতা বাড়িয়েছে রাশিয়া । রুশ বাহিনীর সঙ্গে মরণপণ ও আশাতীত ভাবে লড়াই চালালেও পরিস্থিতি যে সুবিধার নয় তা বুঝে সুর নরম করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ সেনা কিয়েভের যত কাছে পৌঁছচ্ছে, ততই তাৎপর্যপূর্ণ বদল হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির বক্তব্যে । মার্কিন কংগ্রেসে দেয়া এক ভার্চুয়াল ভাষণে ইউক্রেন প্রেসিডেন্ট বলেছেন, বর্তমান পরিস্থিতি পার্ল হারবার এবং নাইন ইলেভেনের মত এবং তা মোকাবেলায় পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আরো সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি ।
❤ Support Us








