- ভা | ই | রা | ল
- আগস্ট ২৫, ২০২২
নিয়ম ভেঙ্গে নির্মান! ১৫ সেকেন্ডে মাটিতে লুটিয়ে পড়বে নয়ডার সর্বোচ্চ টুইন টাওয়ার!
অবৈধ নির্মান! নয়ডার গগচুম্বী টুইন টাওয়ার ১৫ সেকেণ্ডের মধ্যে মাটিরে গড়িয়ে পড়বে। ২৮ আগস্ট দুপুরে। কোটি কোটি টাকার প্রকল্প।
চিত্র সংগৃহীত
অবৈধ নির্মান! নয়ডার গগচুম্বী টুইন টাওয়ার ১৫ সেকেণ্ডের মধ্যে মাটিরে গড়িয়ে পড়বে। ২৮ আগস্ট দুপুরে। কোটি কোটি টাকার প্রকল্প। মুহূর্তে ধ্বংসস্তূপের চেহারা নেবে। ৪০ তলা বিশিষ্ট অ্যাপেক্স আর শিয়ান টাওয়ারের নির্মান বৈধ নয়- রায় দিয়ে ভেঙ্গে ফেলার নির্দেশ দিইয়েছিল সুপ্রিম কোর্ট। গ্রেটার নয়ডায় অবস্থিত দুই টাওয়ার আয়তনে সাড়ে ৭ লক্ষ বর্গফুট এতে রয়েছে ৯০০ টিরও বেশি ফ্ল্যাট।
এতবড়ো বহুতল ভাঙতে সরকার ও নির্মানকারী সংস্থা অনেক কসরত করতে হচ্ছে। আশেপাশের আবাসনের বাসিন্দাদের অন্যত্র সরিইয়ে নেওয়া হচ্ছে। ব্যবহার করা হবে বিশাল পরিমানের বিস্ফোরক। স্থানীয় একটি আবাসন সোসাইটির আবেদনের ভিত্তিতে সর্বোচ্চ আদালত রায় দেয়, আইন ভেঙ্গে দুটি টাওয়ার নির্মান করা হয়েছে। মধ্যখানে যে-দূরত্ব রাখা উচিত, রা রাখা হয়নি। স্থানীয় আবাসন গুলির সম্মতিও নেয়নি কর্তৃপক্ষ।
সুপ্রিম কোর্টের নির্দেশে নির্মানকারী সংস্থা ও সরকারি প্রশাসন দুটি বহুতলকে গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, ৩৭০০ কেজি বিস্ফোরক দুটি টাওয়ারে ঠেসে দেওয়া হবে। বিস্ফোরণ ঘটবে নির্দিষ্ট সময়ে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়বে দুই বহুতলের ইট, বালি ও লোহা লক্কড়। সময় লাগবে ১৫ সেকেন্ড। ভারতে, বেআইনি নির্মানের অভিযোগে, এরকম উচু, প্রশস্ত আর অত্যাধুনিক টাওয়ার গুঁড়িয়ে দেওয়ার ঘটনা সম্ভবত এই প্রথম। দেশজুড়ে বেআইনি নির্মান একটি গুরুত্বর সমস্যা, এসব অবৈধ নির্মান রুখতেই কঠোর নির্দেশ জারি করে শীর্ষ আদালত।
❤ Support Us








