Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ২২, ২০২৫

ইন্দিরা গান্ধিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য।প্রতিবাদে বরখাস্ত হাতশিবিরের ছয় বিধায়ক। রাজস্থান বিধানসভায় রাতভর কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন

আরম্ভ ওয়েব ডেস্ক
ইন্দিরা গান্ধিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য।প্রতিবাদে বরখাস্ত হাতশিবিরের ছয় বিধায়ক। রাজস্থান বিধানসভায় রাতভর কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন বিজেপি মন্ত্রী, এই দাবিতে চরম বিশৃঙ্খলা ছড়াল রাজস্থান বিধানসভায়। ঘটনার জেরে ৬ জন কংগ্রেস বিধায়ককে বরখাস্ত করেছে স্পিকার। আপত্তিকর’ শব্দটি বিধানসভার রেকর্ড থেকে সরিয়ে ফেলতে হবে ও বিধায়কদের সাসপেনসন তুলে নিতে হবে এই দাবিতে বিধানসভায় গেটে রাতভর কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন।

রাজস্থান বিধানসভায় নজিরবিহীন ঘটনা । বরখাস্ত হওয়া কংগ্রেস বিধায়করা রাতভর বিক্ষোভ প্রদর্শন করলেন । ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন বিজেপি মন্ত্রী, শুক্রবার এ নিয়ে দাবিতে চরম হট্টোগোল রাজস্থান বিধানসভায়। ঘটনার জেরে বরখাস্ত হয়েছেন ৬ কংগ্রেস বিধায়ক। মুলতুবি হয়ে যায় সংসদের অধিবেশন। আপত্তিকর’ শব্দটি বিধানসভার রেকর্ড থেকে সরিয়ে ফেলতে হবে ও বিধায়কদের সাসপেনসন তুলে নিতে হবে এই দাবিতে বিধানসভায় গেটে রাতভর কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন, নেওয়া হয়েছে রাজ্যব্যাপি বিক্ষোভ কর্মসূচি।

এদিন রাজস্থান বিধানসভায়, রাজ্যের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী অবিনাশ গেহলট কর্মজীবী মহিলাদের হস্টেল সম্পর্কিত এক আলোচনায় কংগ্রেসের রফিক খানের এক প্রশ্নের উত্তরে, প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধিকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে বসেন। বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, ‘২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটেও প্রতিবারের মতো আপনারা একটা প্রকল্পের কর্মরত মহিলাদের হস্টেল নামকরণ করেছেন আপনাদের ‘ঠাকুমা’ ইন্দিরা গান্ধির নামে।’ মন্ত্রীর এই মন্তব্যের পর হৈ চৈ জুড়ে দেন কংগ্রেস বিধায়করা। স্পিকারের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বিরোধী নেতা টিকারাম জুলি দাবি করেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে ‘অনুপযুক্ত শব্দ’ প্রয়োগ করা হয়েছে। এটা রেকর্ড থেকে বাদ দিতে হবে। বিশৃঙ্খলার জেরে আধঘন্টার জন্য সভাকক্ষের কাজ মুলতুবি হয়ে যায় । পরিস্থিতি শান্ত করার জন্য রাজ্যপাল এবং বিরোধী দলের নেতাদের তাঁর কক্ষে আলোচনার জন্য ডেকে পাঠান স্পিকার। তবে, অচলাবস্থা তাতে ভাঙা সম্ভব হয়নি, রেকর্ড থেকে মন্ত্রীর ভাষণের ওই অংশ বাদ রাখবার দাবিতে অনড় ছিলেন বিরোধী দলনেতা । পুনরায় অধিবেশনের কাজ শুরু হলে, বিরোধী দলের সদস্যরা স্লোগান দিতে থাকেন। এরপরই বিজেপির পক্ষ থেকে স্পিকারের কাছে, কংগ্রেসের ৬ বিধায়ককে অসংসদীয় আচরণের জন্য বরখাস্ত করার দাবি জানানো হয়। অভিযোগের ভিত্তিতে, ধ্বনিভোটের সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্তের পক্ষে বেশি ভোট থাকায়, রাজস্থানের কংগ্রেস প্রেসিডেন্ট গোবিন্দ সিং দোতাসরা, বিরোধী দলনেতা রামকেশ মীনা, আমীন, জাকির হুসেন গেসাওয়াত, হাকিম আলি খান ও সঞ্জয় কুমার জাতভকে বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়।

আবহাওয়া এরপর আরো উত্তপ্ত হয়ে ওঠে। বিধানসভার গেটে ধর্না মঞ্চ তৈরি করে শুরু হয় কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন। স্লোগান ওঠে মুহুর্মুহু। আপত্তিকর’ শব্দটি বিধানসভার রেকর্ড থেকে সরিয়ে ফেলতে হবে ও বিধায়কদের সাসপেনসন তুলে নিতে হবে এই দাবিতে বিধানসভায় গেটে রাত জাগলেন কংগ্রেস নেতারা। বিরোধী দলনেতা টিকারাম প্রতিবাদস্থল থেকে সাংবাদিকদের বলেন, ‘ইন্দিরা গান্ধি দেশের জন্য জীবন দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কীভাবে এমন মন্তব্য করতে পারেন ? তিনি কটু মন্তব্য করলেন অথচ সাসপেন্ড হতে হলো আমাদের বিধায়কদের। এর থেকেই বিজেপির একনায়কতন্ত্রের মনোভাব বোঝা যায়। রাজ্যপালের ভাষণের জবাবে বিরোধী দলের বিধায়কদের বক্তব্য না রাখতে দেওয়া, ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদ করলে বরখাস্ত করা –এসব ওদের বিরোধী দলের কণ্ঠরোধ করবার প্রচেষ্টা। নিজেদের ব্যর্থতা লুকাতে চায় বর্তমান শাসকেরা। মাননীয় স্পিকারও তাঁদের হয়েই কথা বলছেন, পদক্ষেপ নিচ্ছেন। কিন্তু এভাবে আমাদের চুপ করানো যাবে না। এই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ প্রদর্শন করবেও কংগ্রেস।’ বিজেপির তরফে অবশ্য দাবি করা হয়েছে, বিধানসভায় কংগ্রেস বিধায়করা প্রতিবাদে নামে অশালীন আচরণ করেন, স্পিকারের দিকে তেড়ে যান। সেই কারণেই ছয় জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!