Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১৫, ২০২২

পদপিষ্ঠ হয়ে মৃত্যুকে ঘিরে বেকায়দায় শুভেন্দু। নিন্দা বিজেপির ঘরে-বাইরে। বিচারপতি মান্থাকে সরাসরি কটাক্ষ কুণালের।

আরম্ভ ওয়েব ডেস্ক
পদপিষ্ঠ হয়ে মৃত্যুকে ঘিরে বেকায়দায় শুভেন্দু। নিন্দা বিজেপির ঘরে-বাইরে। বিচারপতি মান্থাকে সরাসরি কটাক্ষ কুণালের।

আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ঠ হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে  বেকায়দায় পড়েছেন শুভেন্দু অধিকারী। দলের ভেতরে আর বাইরে, তাঁর বিরুদ্ধে নিন্দা বইছে। অপ্রত্যাশিত ঘটনা । তবু সুযোগ হাতছাড়া করতে অনাগ্রহী শুভেন্দু বিরোধীরা। বিজেপির সর্বভারতীয় সহ- সভাপতি দিলীপ ঘোষ থেকে সাধারণ নেতা কর্মীরাও ক্ষোভ উগরে দিচ্ছেন। রাজ্য প্রশাসন খড়্গহস্ত। সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। শীর্ষ আদালত সরকারকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন পেশ করার পরামর্শ দেয়। বৃহস্পতিবার শুভেন্দুর নামে এফআইআর করতে চায় রাজ্য। উদ্দেশ্য ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং শুভেন্দুকে প্রদত্ত রক্ষাকবচের সংশোধন। সুপ্রিম কোর্ট আবেদন ফিরিয়ে দিয়ে বলেছে, সরকার চাইলে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যেতে পারে। বাধ্য হয়ে রাজ্য তার আর্জি প্রত্যাহার করে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন পেশ করার প্রস্তুতি শুরু হয়ে করেছে।

সম্প্রতি হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়ে দিয়েছেন, শুভেন্দুর বিরুদ্ধে এখনই পুলিশ কড়া ব্যবস্থা গ্রহন করতে পারবে না। বিরোধী দল নেতার নামে যে সব এফআইআর করা হয়েছে, সেগুলি নিয়ে সাময়িক স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। এসব আইনি জটিলতা নিয়ে বিচারপতি মান্থার নামে সরাসরি অভিযোগ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। দলের সদর দফতরে আহুত সাংবাদিক বৈঠকে কুণাল বলেছেন , সাধারণ মানুষ বিপদে পড়লে হাইকোর্টে যায়, সুপ্রিম কোর্টে যায়। মাননীয় বিচারপতি মান্থা বেপরোয়া শুভেন্দুকে রক্ষাকবচ দিচ্ছেন, প্রশ্রয় পেয়ে শুভেন্দু পুলিশ আধিকারিকদের হুমকি দিয়েছেন। বিচারপতি মান্থার কি এসব নজরে আসছে না? তাঁরই প্রদত্ত সুরক্ষা নিয়ে কেউ কি পুলিস কর্তাদের হুমকি দিতে পারে? এটা কোন ধরণের গণতান্ত্রিক অধিকার? মাননীয় বিচারপতি মান্থার রায় পক্ষপাতদুষ্ট।


❤ Support Us
error: Content is protected !!